Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

চট্টগ্রাম অ্যালামনাই এসোসিয়েশন অফ ইউএসএ’র বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ৩০ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: March 18, 2019 | 11:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অফ ইউএসএ’র কার্যকরী কমিটির প্রথম সভা গত ১০ মার্চ রবিবার অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের স্থানীয় একটি রেষ্টুরেন্টে। সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই’র সভাপতি এমলাক হোসেন ফয়সাল। সাধারণ সম্পাদক আশিক মাহমুদের সঞ্চালনায় সভার শুরুতেই সিনিয়র সহ সভাপতি প্রফেসর সোলায়মান সভাপতি এমলাক হোসেন ফয়সাল এর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব পেশ করেন। উপস্থিত সকলের সম্মতিতে শোক প্রস্তাব পাশ প্রস্তাব গৃহিত হয়। এছাড়া সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য ড: আবুল কাসেম এর প্রস্তাবনায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর নুরুল ইসলাম, কমিশনার শামসুল ইসলাম মজনু এবং প্রফেসর কাজী ইসমাঈলকে কার্যকরী কমিটি ২০১৯-২০২০ এর কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশের স্বাধীনতা দিবস ২০১৯ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে আলোচনা সভা আগামি ৩০ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে। স্বাধীনতা দিবস বাস্তবায়নে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক মোহাম্মদ বদিউল আলম, সদস্য সচিব মোহাম্মদ খালিদ, সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী এবং বনভোজন-২০১৯ উদযাপনের লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। বনভোজন উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ সোলায়মান, যুগ্ন আহবায়ক মোহাম্মদ কায়সার সরদার, সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম, সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, মোহাম্মদ খালিদ, জাকি ওমর আনোয়ার ফিলিপ, শামীমা খানম শাবনাজ, মুহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ মাহিন মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ