Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

জালিয়াতি ও প্রতারণা মামলায় নিউ ইয়র্কে এক বাংলাদেশীর সাড়ে ৬ বছরের জেল

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: April 27, 2011 | 10:07 PM

এনা : জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে ১১ মিলিয়ন ডলার বাংলাদেশী মুদ্রায় ৮০ কোটি টাকা আত্মসাতের দায়ে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের জজ নাওমী রিচ এক রায়ে বাংলাদেশী ফরিদুজ্জামান সর্দার  ওরফে ফ্রেডি ওরফে মোহাম্মদ সর্দার ওরফে ফরিদ জামানকে সাড়ে ৬ বছরের জেল এবং আত্মসাৎকৃত অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। ২৭শে এপ্রিল বাজারে আসা উত্তর আমেরিকায় বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত ‘ঠিকানা’ পত্রিকায় চাঞ্চল্যকর এ রায়ের সংবাদ ছাপা হয়েছে। উল্লেখ্য, সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে ফরিদ সর্দার বড়িক্রয়, ক্রেডিট কার্ড তৈরি এবং মর্টগেজ ঋণ নেন ভুয়া লোকের নামে। অনেকের সোস্যাল সিকিউরিটি নম্বর, জন্ম তারিখ ও নাম-ঠিকানা চুরি করে এহেন অপতৎপরতায় তিনি লিপ্ত ছিলেন ২০০৪ সাল থেকে। এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০০৭ সালে। এক সময় তিনি ট্যাক্সি চালাতেন। তার কলেজপড়ুয়া দুই কন্যা এবং স্ত্রীর অজ্ঞাতে এহেন অপকর্মে লিপ্ত হন বলে সবাই ভেঙে পড়েছেন। কোর্ট সূত্রে জানা গেছে, জ্যাকসন হাইটসে সপরিবারে বসবাসকারী এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ২০০৯ সালের ৮ই অক্টোবর। এক বছর পর অর্থাৎ ২০১০ সালের ২৯শে সেপ্টেম্বর তিনি দোষ স্বীকার করেছেন। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ যদি তিনি অন্য কোন দেশে পাচার করে থাকেন অথবা অন্য কোন ব্যবসায় নিয়োজিত করে থাকেন তাহলে সেগুলোও উদ্ধার করা হবে। টানা ৫ বছর কারাভোগের পর তাকে প্যারোলে মুক্তি দেয়া হবে। জীবনে কখনও এমন অপকর্মে লিপ্ত হবেন না বলেও মুচলেকা দিয়েছেন মোহাম্মদ সর্দার। উল্লেখ্য, তাকে স্বল্প সময়ের দণ্ড প্রদানের অনুরোধ জানিয়ে কম্যুনিটির বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে আদালতে চিঠি দেয়া হয়। সবাই তাকে ভালো লোক হিসেবে উপস্থাপন করেছেন। তিনি সাদাসিধে জীবন-যাপন করতেন এবং নিয়মিত নামাজ পড়তেন বলেও কোন কোন চিঠিতে উল্লেখ করা হয়। সরকারের পক্ষে এ মামলা পরিচালনা করেন ইউএস এটর্নি (সাউদার্ন ডিস্ট্রিক্ট) মাইকেল ডেনিস লকার্ড এবং রায়ান পোল পসকাবলো। মোহাম্মদ সর্দারের আইনজীবী ছিলেন এটর্নি রজার লি স্টেভিস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV