একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী জামাল আহমেদকে নিউইয়র্কে সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উত্তর আমেরিকাস্থ ‘বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম’র পক্ষ থেকে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদকে সংবর্ধনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, পদকপ্রাপ্ত এই শিল্পী হচ্ছেন আর্টিস্ট ফোরামের উপদেষ্টা এবং বাংলাদেশ চারুশিল্পী সংসদ এর সভাপতি।রবিবার জ্যাকসন হাইটসের সন্নিকটে উডসাইডে নোঙর ফাউন্ডেশন মিলনায়তনের এ অনুষ্ঠানে প্রবাসের চিত্রশিল্পী ছাড়াও বিশিষ্টজনেরা ছিলেন।
অতিথি হিসেবে বক্তব্যকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে আন্তর্জাতিকীকরণে চিত্রশিল্পীরা বিশেষ অবদান রেখে চলেছেন। অধ্যাপক জামাল আহমেদ তাঁদেরই একজন। নিউইয়র্কে সামনের বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং পরের বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আমেরিকান একটি ভেন্যুতে বাংলাদেশের খ্যাতিমান শিল্পীদের চিত্র প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে।’
অপর অতিথি কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ম্যানহাটানে বিখ্যাত একটি জায়গায় উৎসব করার পরিকল্পনা রয়েছে। সে সময়েই বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে মহিমান্বিত করার মত চিত্রপ্রদর্শনীও হতে পারে। আশা করছি এ নিয়ে আর্টিস্ট ফোরামের সহায়তা পাবো।’
শিল্পী জামাল আহমেদের একুশে পদকপ্রাপ্তিতে তাকে অভিনন্দন এবং তার চিত্রকর্মের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় আরো বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী কালিদাস কর্মকার, বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী খুরশিদ আলম সেলিম, শিল্পী তাজুল ইমাম, সালমা কানিজ, আর্থার আজাদ, কায়সার কামাল, আর্টিস্ট ফোরামের সেক্রেটারি বিশ্বজিৎ চৌধুরী, নোঙর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিইও শিল্পী জাহেদ শরিফ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার।
তরুণ শিল্পী আজিজুর রহমান তারিফের উপস্থাপনায় চমৎকার এ আয়োজনের সমাপ্তি ঘটে বিশিষ্ট কন্ঠশিল্পী আব্দুল মুত্তালিব বিশ্বাস এবং তাজুল ইমাম ও তারিফের সমবেত কণ্ঠে একটি গানের মধ্য দিয়ে।
এ অনুষ্ঠান থেকে গুণি শিল্পী জামাল আহমেদকে একুশে পদক প্রদানের জন্যে সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসে আরেক গুণি শিল্পী খুরশিদ আলম সেলিমকেও রাষ্ট্রীয় সম্মান জানানোর আহবান জানানো হয়। উল্লেখ্য, বাংলাদেশের খ্যাতিমান এই শিল্পী নিউইয়র্কে বসবাস করলেও বাংলাদেশের শিল্প-কর্ম নিয়ে বিশ্বের ৭০টিরও অধিক দেশে চিত্র প্রদর্শনী করেছেন। নিজস্ব উদ্যোগে নিউইয়র্কে স্থাপন করেছে আর্ট গ্যালারি। সেখানে মুক্তিযুদ্ধ এবং লাল-সবুজের পতাকার অস্তিত্ব বিরাজমান। এনআরবি নিউজ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








