নিউইয়র্কে আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধু’র ৯৯তম জন্ম দিন উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ পালকি পাটি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবারের উদ্যোগে ১৮ই মার্চ সোমবার সন্ধ্যায় “ঐতিহাসিক মার্চ” নামে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস, ৪৮তম মহান স্বাধিনতা দিবস উৎযাপন উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধের উপর চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাঙ্গালীর উপস্থিতিতে অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরিফ কামরুল হীরা অনুষ্টানের প্রথমংশে উল্লখিত দিনগুলির তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রবাসের বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লা, ঠিকানার সম্পাদক ফজলুর রহমন ও জেনসাইট ৭১ এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডঃ প্রদিপ কর, পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েছ আহমদ।
দিনগুলির উপর আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডঃ তমাস দুলু রায়, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা তোফায়েল আহমদ চৌঃ, হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আব্দুর রহিম বাদশাহ, ফরিদ আল্ম, এম এ করিম চৌঃ, আসুক মাসুক, কায়কোবাদ খান, ইলিয়ার রহমান, মিজানুর রহমান চৌধুরী, হেলাল মাহমুদ, সাদত হুসেন, আবুল কাশেম, শাহ মিজান, মহানগর আওয়ামীলীগের শিমুল হাসান, মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহনাজ মমতাজ. যুগ্ম সাঃ সম্পাদক রুমানা আক্তার, যুবলীগের জামাল আহমদ, সেবুল আহমদ, খন্দকার জাহিদ, স্বেচ্ছাসেবক লীগের আশরাফ উদ্দিন, নাফিকুর রহমান তোরান, জাতীয় শ্রমিক লীগের মনজুর চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাখাওয়াত আলী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয় প্রমূখ। পরবর্তী অংশ সভা পরিচালনা করেন শাহ মোঃ বখতিয়ার ।
সভায় শোক ও গভীর শ্রদ্ধার সঙ্গে অবনতচিত্তে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু সহ জাতীয় সকল নেতা মহান মুক্তিযোদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে শোক পালন করা হয়। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করা হয়। বক্তারা বলেন,
২৬ মার্চ আমাদের জাতির আত্মপরিচয় অর্জনের দিন। পরাধীনতার শিকল ভাঙার দিন। । ৩০ লাখ শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। হাজার বছরের শোষণ-বঞ্চনার শাপমুক্ত হওয়ার যাত্রা শুরু হয়েছিল এই দিনেই। মহান মু্ক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সুফল বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দিতে , দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করা হয়। . ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ।মধ্যআয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য জাতীকে নিয়োজিত করতে বক্তারা আহবান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ১৭ই মার্চ ছিল। বক্তারা বলেন ,যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না সেই নেতার শুভ জন্মদিনে সমগ্র জাতি আজ কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও অধ্যবসায়ের গুণেই ।তিনি বাঙালি জাতির গর্বের মূর্ত প্রতীক হয়ে উঠেন। বাংলার এক নিভৃত পল্লী, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের অভিজাত মধ্যবিত্ত পরিবারের ছেলে শেখ মুজিব। .১৯২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া আদরের ছেলেটির ডাক নাম রাখেন খোকা। ছোটবেলা থেকেই খোকা ছিলেন ক্রীড়ামোদী, সাহসী, বুদ্ধিমান, প্রতিবাদী, গরিব-অসহায় মানুষের প্রতি সংবেদনশীল এবং রাজনীতি সচেতন।
১৯৭১ সালের ৭ মার্চ। বঙ্গবন্ধু রেসকোর্সের জনসভায় বাঙালীর স্বপ্নের বাণী উচ্চারণ করেছিলেন। ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’তাঁর এই ভাষণকে বিশ্বের ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ভাষণের অন্যতম বলে গণ্য করা হয়। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্বাধীনতার সংগ্রাম কথাটা বলেই ক্ষান্ত হননি, মুক্তির সংগ্রামের কথাটাও যোগ করেছিলেন। ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব আজও অম্লান। মূলত ৭ মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা এবং একই সঙ্গে স্বাধীনতা অর্জনের নির্দেশিত পথ।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী