Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলাবাজার জামে মসজিদে মার্কিন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া কার্টেজ : নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় সমবেদনা প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: March 20, 2019 | 12:40 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2360002140902218/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউজিল্যান্ডের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া কার্টেজ। তিনি বলেন, বর্বরোচিত ওই হামলায় দুঃখ প্রকাশ করছি এবং মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছি। সন্ত্রাসী হামলা তা যেভাবেই হোক, সন্তাসের বিরুদ্ধে আমাদের ঘৃণা।
স্থানীয় সময় ১৫ মার্চ শুক্রবার ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকায় বাংলাবাজার জামে মসজিদে নামাজের খুৎবার পূর্বে সমবেত মুসল্লীদের উদ্দেশ্যে ভাষণ দানকালে এ কথা বলেন আলেকজান্দ্রিয়া কার্টেজ। তিনি বলেন, নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনার পর নিউইর্য়ক সিটিসহ স্টেটজুড়ে সর্তকতা বাড়ানো হয়েছে। নিউইয়র্কের ধর্মপ্রাণ মানুষরা এই বিশ্বাস রাখতে পারেন যে, কর্তৃপক্ষ তাদের সুরক্ষিত রাখবে। তিনি ধর্মীয় বিদ্বেষমূলক হামলাকারিদের বিরুদ্ধে সকল জাতি-ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


এ সময় বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক মুসল্লী এ সময় উপস্থিত ছিলেন। আলহাজ গিয়াস উদ্দিন বাংলাদেশী সহ মুসলিম কমিউনিটি নিরাপত্তার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। তিনি অবশ্য নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় উদ্ভূত পরিস্থিতিতে এ ধরনের নির্মম ঘটনা রোধকল্পে বাংলাবাজার জামে মসজিদে পুলিশি টহল বাড়ানো জন্য প্রশানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূর এবং ক্রাইস্টচার্চের উপ-শহর লিনউডে আরেকটি মসজিদে জুমার নামাজ আদায়কালে সন্ত্রাসী হামলা ৫০ জন নিহত ও বহুসংখ্যক মানুষ আহত হন। এর মধ্যে ৫জন বাংলাদেশী রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV