ফেসবুক, গুগল ও টুইটারের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রক্ষণশীল রিপাবলিকানরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পক্ষপাতমূলক আচরণের শিকার হচ্ছে এবং প্রযুক্তি কোম্পানিগুলো তাদের এমন আচরণ বন্ধে কোন পদক্ষেপও নিচ্ছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবার এ অভিযোগ করেন। এনডিটিভি, স্ট্রেইট টাইমস
ট্রাম্পের একজন কংগ্রেসনাল মিত্র টুইটারের বিরুদ্ধে রক্ষণশীলদের ব্যাপারে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে মামলা করার পর তিনি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর কেন্দ্র সিলিকন ভ্যালির ওপর এক গাদা অভিযোগ উত্থাপন করেছেন। তবে প্রযুক্তি কোম্পানিগুলো রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ডেভিন নুনেস রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনে ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ট্রাম্প বলেন, ফেসবুক, গুগল ও টুইটার সদা রক্ষণশীল রিপাবলিকানদের আক্রমণ করলেও বামপন্থী ডেমোক্রেটদের ওপর সুমিষ্ট আচরণ করে। তারা কখনো ‘দুর্নীতিগ্রস্ত’ গণমাধ্যমগুলোকেও খুঁজে পায় না বা তাদের উল্লেখ করে না।
ট্রাম্প আরো বলেন, যেখানে রিপাবলিকান ও রক্ষণশীলদের উপস্থিতি থাকবে সেখানেই ফেসবুক ও টুইটারের বৈষম্যমূলক আরচণ থাকবে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক পরিচালক ডান সাভিয়নের অ্যাকাউন্টও ফেসবুক ব্লক করে দিয়েছিলো বলে এক টুইট বার্তায় ট্রাম্প অভিযোগ করেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী