যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানে মা-মেয়ে সহ-পাইলট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মা এবং মেয়ে যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের সহ-পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের একটি ছবি প্রকাশ পেতেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। সবার মন জয় করে নিয়েছে বিমানের ককপিটে পাইলট মা ও মেয়ের ছবি। এই দুই সহ-পাইলটের অনুপ্রেরণামূলক গল্প টুইটারে শেয়ার করেছিলেন পাইলট এবং এম্ব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটির চ্যান্সেলর জন আর ওয়াট্রেট। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, অসাধারণ এক অভিজ্ঞতা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে জর্জিয়ার আটলান্টা পর্যন্ত বিমানটি চালিয়েছেন মা মেয়ে জুটি। ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক টুইট বার্তায় লিখেছে, ফ্যামিলি ফ্লাইট ক্রু গোলস! এই টুইটটি প্রায় ৪১ হাজার মানুষ পছন্দ করেছেন এবং তা রিটুইট হয়েছে ১৬ হাজারেরও বেশিবার। সবাই সহ-পাইলট মা মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। ইন্টারনেট।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী