Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান সোহেলের মনোনয়ন পত্র দাখিল

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: March 21, 2019 | 9:49 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির সিটি কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে ষষ্ঠ ওয়ার্ড থেকে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশী-আমেরিকান সোহেল আহমদ। গত ২০ মার্চ, বুধবার দুপুরে সোহেল আহমদ আটলান্টিক সিটির ক্লার্ক পলা গিলেটির হাতে মনোনয়ন পএ জমা দেন। সোহেল আহমদ এর মনোনয়ন পএ জমা দেওয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শহীদ খান, মুজিবুর রহমান, মোঃ টাফির, আহসান হাবীব, ফরহাদ সিদ্দিক, আব্দুল জামিল, গোলাম হাফিজ, সুজেল আহমেদ,মোঃ শাহরিয়ার, মোঃ মুনিম, সাংবাদিক সুব্রত চৌধুরী প্রমুখ।
মনোনয়ন পত্র জমা দান শেষে সোহেল আহমদ এই প্রতিনিধিকে বলেন, আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমি আরো বিশ্বাস করি,আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ এশিয়ান কমিউনিটি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাংখিত বিজয় অর্জন সম্ভব হবে এবং এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি সম্ভব হবে। কেননা ইতোপূর্বে কোন বাংলাদেশী আমেরিকান আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী হননি।
সোহেল আহমদ এই প্রতিনিধিকে আরো বলেন,দীর্ঘ ষোল বছর যাবত কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি,কমিউনিটির লোকজনের সুখে-দুঃখে সব সময় তাদের পাশে ছিলাম,এখনও আছি। কমিউনিটির সেবায় নিজেকে আরো বেশি নিয়োজিত করার লক্ষ্যে আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছি, সিটি হলে যাতে কমিউনিটির স্বার্থে আরো বেশি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি সে লক্ষ্যেই আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছি।কমিউনিটির সবার সহযোগীতায় যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কথা দিচ্ছি, দলমতের উর্ধ্বে উঠে আমি কমিউনিটির সার্বিক কল্যাণে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করবো। পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা সোহেল আহমদ বর্তমানে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক এর গুরুদায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। মা, বাবা ও ভাইকে সাথে নিয়েই তিনি আটলান্টিক সিটিতেই বসবাস করেন দালাপী, পরোপকারী, নির্লোভ, নিরংহকারী  হিসাবে সোহেল আহমদ কমিউনিটিতে সর্বজনগ্রাহ্য। সিটি কাউন্সিল নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তাঁর পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV