নিউইয়র্কে হুসেইন মুহাম্মদ এরশাদের ৯০তম জন্ম বার্ষিকী পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ পালর্কি পার্টি সেন্টারে
২০ শে মার্চ বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ৯০তম শুভ জন্মদিন উদ্যাপন করে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা ইসমাঈল খান আনসারী, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, প্রদেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী কার্নিজ ফাতেমা, জাপা নিউইয়র্ক সিটি কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, নিউইয়র্ক স্টেট কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও মোহাম্মদ নাদের, জাতীয় যুব সংহতির সহ সভাপতি মোহাম্মদ ওয়াসিম, সদস্য যথাক্রমে বাবু, শামীম, স্বপন, রাসেল, আরিফিন, রুবেল, মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তরা সকলে বলেন আমাদের নেতাগণ মানুষের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেব সবচেয়ে অত্যাচারিত, নির্যাতিত ও নিষ্পেষিত আর কেউ নাই। দীর্ঘ দিন কারাগারে ছিলেন, কেউ পাশে ছিল না। শত অত্যাচার যে দল ভেঙ্গে পড়ে না, সে দলকে কেউই ধ্বংস করতে পারবে না। আগামীতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জাতীয় পার্টিকে শক্তিশালী করে তুলতে হবে, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়ে ছিলেন, কিন্তু দেশ গড়ার জন্য এরশাদ অসংখ্য কীর্তি অক্ষয় হয়ে আছে, পরিশেষে নিউজিল্যান্ড মসজিদের সন্ত্রাসী হামলায় নিহত পরিবারের প্রতি সমবেদনা ও নিহতদের প্রতি মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরম করুনাময় আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল অক্ষত ভাবে দেশে ফিরে এসেছে। শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’