মার্কিন সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের উপর টিয়্যার গ্যাস নিক্ষেপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন সীমান্ত টহল দলের সদস্যরা বৃহস্পতিবার মেক্সিকোর তিজুয়ানা নগরী দিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করা মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীদের লক্ষ্য করে টিয়্যার গ্যাস নিক্ষেপ করে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, অভিবাসন প্রত্যাশীদের একটি গ্রুপ রশি ব্যবহার করে তিজুয়ানা ও ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোর মধ্যবর্তী স্থানে দেয়া পরিবেষ্টনী অতিক্রম করার চেষ্টা করলে সীমান্ত টহল দলের সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ছুঁড়ে। এদের মধ্যে শিশুও রয়েছে।
সেখানে থাকা এএফপি’র এক সাংবাদিক জানান, রশি বেয়ে এক অভিবাসন প্রত্যাশী সীমান্ত অতিক্রম করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
এনিয়ে মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশী গ্রুপটি এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো সীমান্ত অতিক্রর করার চেষ্টা করলো। নিজ দেশে ব্যাপক সহিংসতার কারণে জীবনযাপন হুমকির মুখে পড়ায় তারা আশ্রয় প্রার্থনা করছে।
এক সপ্তাহ আগে প্রায় ৫০ জন এ সীমান্ত অতিক্রম করে। গত মঙ্গলবার আরো প্রায় ১০ জন সীমান্ত পার হয়। কর্তৃপক্ষ এদের সকলকে আটক করে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’