Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

খাদ্যমূল্য বৃদ্ধিতে দারিদ্র্যপীড়িত হবে এশিয়ার ৬ কোটি ৪০ লাখ মানুষ:দরকার অধিক ফলনশীল কৃষিপণ্য উত্পাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: April 28, 2011 | 12:23 AM

ইউএসএনিউজ ডেস্ক: খাদ্যমূল্য বাড়তে থাকায় এশিয়ার কোটি কোটি লোক চরম দারিদ্র্যের মুখে পড়বে এবং বিশ্বের নেতৃস্থানীয় এশিয় অর্থনৈতিক শক্তিগুলোর স্থায়িত্ব হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।মঙ্গলবার ম্যানিলাভিত্তিক এডিবির প্রকাশিত এক রিপোর্টে আরো উল্লেখ করা হয়, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে ২০১১ সালের প্রথম দু’মাসে অভ্যন্তরীণ খাদ্যপণ্যের মূল্যস্ফীতি গড়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে আন্তর্জাতিক বাজারে এ বৃদ্ধির হার বার্ষিক ৩০ শতাংশের কিছু বেশি।অভ্যন্তরীণ খাদ্যপণ্য মূল্যবৃদ্ধির ১০ শতাংশ হার অব্যাহত থাকলে এশিয়ার সংশ্লিষ্ট দেশগুলোতে অতিরিক্ত ৬ কোটি ৪০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। যাদের দৈনিক আয় ১ দশমিক ২৫ ডলারের থেকে কম হবে। প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ৩৩০ কোটি মানুষের এশিয়ার প্রায় ২ শতাংশ মানুষ এ অবস্থার শিকার হবে।রিপোর্টে বলা হয়, গত বছরের মধ্যবর্তী সময় থেকে এশিয়ার অনেকগুলো প্রধান খাদ্যশস্যের মূল্য দ্রুত ও অব্যাহত গতিতে বৃদ্ধি এবং মার্চ থেকে এর সঙ্গে গত ৩১ মাসের মধ্যে অপরিশোধিত তেলের রেকর্ড উচ্চমূল্যের কারণে এ অঞ্চলের অর্থনীতিতে চরম সংকট দেখা দেয়। খাদ্য ও জ্বালানি মূল্য যোগ হওয়ায় এশিয়ার অর্থনীতিতে মূল্যচাপ তৈরি হয়েছে। এ মাসের প্রথমদিকে এডিবি জানিয়েছিল কিছু উঠতি অর্থনীতির দেশে মূল্যচাপের লক্ষণ দেখা গেছে। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট দেশগুলো আমদানি ও বিক্রয় কর হ্রাস করার মতো স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু এডিবি বলছে, এর বদলে খাদ্যমূল্য বৃদ্ধি রোধে বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরো বেশি বিনিয়োগ এবং অধিক ফলনশীল কৃষিপণ্য উত্পাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা দরকার।ম্যানিলা থেকে রয়টার্স,ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV