Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পুলিশের পাইলট প্রোগ্রাম : ছোট দুর্ঘটনায় আর পুলিশ ডাকার প্রয়োজন হবে না

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: March 23, 2019 | 7:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ছোটখাটো গাড়ি দুর্ঘটনায় গাড়ির চালকেরা যাতে নিজেরাই বিষয়টি নিষ্পত্তি করে নিতে পারে সেই লক্ষ্যে নিউইয়র্ক পুলিশ একটি পাইলট প্রোগ্রাম হাতে নিয়েছে। এর ফলে ছোটখাটো গাড়ি দুর্ঘটনায় আর পুলিশকে ডাকার প্রয়োজন হবে না। গত সোমবার থেকে স্ট্যাটেন আইল্যান্ডে পরীক্ষামূলকভাবে এই প্রোগ্রাম বাস্তবায়ন শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, এই প্রোগ্রাম অনুযায়ী দুর্ঘটনা কবলিত গাড়ির চালকরা নিজেদের মধ্যে ইন্স্যরেন্স সংক্রান্ত তথ্যাদি বিনিময় করবেন। এ ব্যাপারে দশ দিনের মধ্যে রিপোর্ট করবেন।
কর্তৃপক্ষ মনে করছেন, এতে করে পুলিশ এবং অভিযোগকারী উভয়েরই ঝামেলা অনেক কমে যাবে, বেঁচে যাবে সময়ও। যে কোন ধরনের দুর্ঘটনায় ৯১১-এ ফোন করলে অভিযোগকারীকে অপারেটরের অনেক প্রশ্নের জবাব দিতে হয়। পুলিশ এখন যে ব্যবস্থা চালু করছে তাতে ছোট দুর্ঘটনা হিসাবে যেগুলোকে নির্ধারণ করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে আর ৯১১-এ ফোন করার প্রয়োজন হবে না। এর বদলে একটি রেকর্ড করা মেসেজে তাদের কিভাবে দুর্ঘটনার রিপোর্ট তৈরি করতে হবে এবং তথ্য বিনিময় করতে হবে তা বলে দেয়া হবে। তবে যেসব দুর্ঘটনায় কেউ আহত হবে বা গাড়ি অচল হয়ে যাবে কিংবা পার্ক করা তৃতীয় কোন গাড়ি ক্ষতিগ্রস্ত হবে সেসব ক্ষেত্রে পুলিশ গিয়ে হাজির হবে।যেসব ক্ষেত্রে দু’পক্ষ বিরোধে লিপ্ত হবে কিংবা যেখানে কোন অপরাধমূলক বিষয় জড়িত থাকবে পুলিশ সেসব বিষয়ও আমলে নেবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV