নিউইয়র্কে বাংলাদেশের স্বাধীনতা প্যারেড ২৪মার্চ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ২৪ মার্চ রোববার বিকেল সাড়ে ৫টায় ‘স্বাধীনতা প্যারেড’ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এটি আয়োজন করেছে বাঙালির চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশন।
স্বাধীনতা প্যারেড এর আহ্বায়ক ফাহিম রেজা নূর জানান, ডাইভারসিটি প্লাজায় শুরু হয়ে শেষ হবে পিএস ৬৯ স্কুলে। প্যারেড শেষে স্কুলের মিলনায়তনে থাকবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও গ্রন্থ প্রদর্শনী। বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের কথা । স্বাধীনতার কবিতা পাঠ, আবৃত্তি অনুষ্ঠান ও স্বাধীনতার গান।
মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দীন আহমেদ সকলকে পতাকা নিয়ে প্যারেডে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার …।’ এই চেতনায় বাংলাদেশের স্বাধীনতা দিবসের মহা গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে টানা ছয় বছরব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এবার পালিত হবে ৪র্থ বছর।
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!