Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

‘ইসলাম মানবতার শিক্ষা দেয়, আমার মনে হয় আমার মাঝে সেটি আছে’ : ইসলাম গ্রহণের প্রস্তাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: March 24, 2019 | 11:13 AM

https://www.facebook.com/NewsVideoz/videos/410811586148624/?t=8

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান তার বিচক্ষণতা, নেতৃত্ব আর মানবিক গুণবলী দিয়ে প্রশংসিত হয়েছেন বিশ্বব্যাপী।

এবার তাকে ইসলাম গ্রহণ করার আহ্বান জানালেন এক মুসলিম যুবক। তাৎক্ষণিকভাবে জেসিন্ডা এই আহ্বানের উত্তরও দিয়েছেন হাসিমুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। অনলাইনে ছড়িয়ে ওই ভিডিওতে দেখা যায় এক তরুণ মুসলিম যুবক নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। জাসিন্ডা মনোযোগ দিয়ে তার কথা শোনেন এবং হাসিমুখে জবাব দেন।

ওই তরুণ প্রধানমন্ত্রীকে বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমি শুধু আপনার জন্যই এখানে এসেছি। গত তিনদিন ধরে আমি শুধু কেঁদেছি। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেছি, আশা করছি অন্য নেতারাও আপনার নেতৃত্বকে অনুসরণ করবেন। আমার আরেকটি আশা, একদিন আপনিও ইসলামে দাখিল হবেন এবং জান্নাতেও আপনার দেখা পাব আমি’।

ব্যস্ততার মাঝেও মনোযোগ দিয়ে তরুণের কথা শোনেন জেসিন্ডা। এরপর তিনি হাসিমুখে বলেন, ‘ইসলাম মানবতার শিক্ষা দেয়, আমার মনে হয় আমার মাঝে সেটি (মানবতা) আছে।’
প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে ৫০ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৫০জন। এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা।এ ঘটনায় বাংলাদেশের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV