Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

লস এঞ্জেলেসে ১৩তম বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল ৩০-৩১ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: March 24, 2019 | 11:42 PM

লস এঞ্জেলেস থেকে তপন দেবনাথ : আগামি ৩০ ও ৩১শে মার্চ শনি ও রোববার লস এঞ্জেলেসে সাড়ন্বরে বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে । বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিসব উপলক্ষ্যে ১৩বারের মতো এই অনুষ্ঠানের আয়োাজন করতে যাচ্ছে। লস এঞ্জেলেসের সবচেয়ে মর্যাদাশীল ও ব্যয় বহুল বাফলা অনুষ্ঠানে এবার বাংলাদেশ থেকে গান শোনাতে আসছেন শিল্পী ও অভিনেত্রী হুমায়ূন আহমেদ পতœী মেহের আফরোজ শাওন, শিল্পী রিজিয়া পারভীন ও শিল্পী এস আই টুটুল। এছাড়া প্রবাসী শিল্পী ও শিশু কিশোররা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। অন্যান্য আমন্ত্রিত অতিথিরা হলেন- জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহমান, কাউন্সিলম্যান হার্ব জে উইসন জুনিয়র, যুক্তরাস্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন সিরাজী, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, লস এঞ্জেলেসস্থ কন্সাল জেনালের প্রিয়তোষ সাহা, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সরওয়ার হোসেন প্রমুখ। এবারই প্রথম আমেরিকান মেরিন ফোর্স প্যারেডে অংশ গ্রহন করবে। সশ¯্র ও প্রতিরক্ষা বাহিনির সদস্যরা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।
প্যারেড অনুষ্ঠিত হবে ৩১ মার্চ রোববার দুপুর ২টা থেকে ৫টা। শুরু হবে থার্ড স্ট্রীট এন্ড নরম্যান্ডি থেকে এবং শেষ হবে ভার্জিল মিডল স্কুলে। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত এগারটা পর্যন্ত। শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩০ মার্চ বিকাল তিনটায়। দুদিনের এই অনুষ্ঠানে বাংলাদেশর ঐতিহ্যবাহী খাবার, বই, কাপড়, গহনাসহ রকমারী স্টল থাকবে। অনুষ্ঠানে কোনো প্রবেশ মুল্য নেই। পর্যাপ্ত পার্র্কিং এর ব্যবস্থা আছে। এবারের অনুষ্ঠানের গ্রান্ড স্পন্সর ফার্মাসিষ্ট মোয়াজ্জেম হোসেন চৌধুরী। অনুষ্ঠানের সকল প্রকার আয়োজন সম্পন্নের পথে বলে আয়োজকরা জানিয়েছেন। বাফলার বর্তমান প্রেসিডেন্ট নজরুল আলম ও জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার শহীদ আলম এবারের আরো বৈচিত্রময় ও চমকপ্রদ অনুষ্ঠানে সপরিবারে যোগদান করে সকলকে আনন্দ উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV