Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কের রাজপথে বাংলাদেশের স্বাধীনতা দিবস প্যারেড

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: March 25, 2019 | 9:35 AM

https://www.facebook.com/USANewsNY/videos/301099800579485/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে
২৪ মার্চ স্বাধীনতা দিবস প্যারেড অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের ডায়ভার্সিটি প্লাজায় থেকে শুরু হয় এই প্যারেড। প্যারেডে সর্বস্তরের প্রবাসীরা বাংলাদেশের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। রাস্তার দুপাশে যুক্তরাষ্ট্রের স্থানীয় অধিবাসীরাও বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্বাগত জানায়। ৪৮টি লাল-সবুজ বেলুন উড়িয়ে স্বাধীনতা দিবস প্যারেডের উদ্বোধন করেন বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন। মন্ত্রী বলেন, নিউইয়র্কের রাজপথে আপনারা বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্যারেড করে দেশমাতৃকার প্রতি যে গভীর ভালোবাসা দেখালেন তা চোখে না দেখলে বিশ্বাস করতাম না। নিউইয়র্কে অনুষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতা প্যারেড স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীলগ্নে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আমার বিশ্বাস।
মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা ছাড়াও ৪৮জন বীর মুক্তিযোদ্ধা। নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডায়ভারসিটি প্লাজা থেকে শুরু হওয়া প্যারেডে সকল স্তরের প্রবাসীরা বাংলাদেশের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ স্বাধীনতার নানান শ্লোগানে মুখরিত হয়ে ওঠে নিউইয়র্কের রাজপথ।
সভাপতির বক্তব্যে মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দীন আহমেদ বলেন, প্রবাসের বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেভাবে বাংলাদেশের স্বাধীনতা ও বাংলা সংস্কৃতি অন্তরে লালন করে এই অনুষ্ঠানে যেভাবে তা প্রকাশ করেছে তা আশাপ্রদ।
প্যারেড শেষে পাবলিক স্কুল ৬৯ মিলনায়তনে রণাঙ্গণে মুক্তিযুদ্ধ শিরোনামে সেমিনার, কবিতায়-আবৃত্তিতে মুক্তিযুদ্ধ, নৃত্যে-গানে গানে স্বাধীনতা ও স্বাধীনতা বিজয়কাব্য শিরোনামে গীতিআলেখ্য।
প্যারেডের আহ্বায়ক শহীদ মুক্তিযোাদ্ধা সন্তান ফাহিম রেজা নূর বলেন, গত ৪ বছর ধরে আমরা স্বাধীনতা প্যারেড আয়োজন করে আসছি ২০২১ সালকে লক্ষ্য করে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্যারেডটি যাতে সর্বস্তরের সর্বোচ্চ প্রবাসীদের অংশগ্রহণে একটি মাইল ফলক তৈরী করার প্রয়াস।
মুক্তধারা ফাউইন্ডেশনের সিইও বিশ্বজিত সাহার পরিকল্পনায় অনুষ্ঠানটি সমন্বয় করেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য সাবিনা হাই উর্বি। পরিচালনায় ছিলেন বাঙ্গালীর চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, সংস্কৃতি কর্মী শুভ রায়, শেখ সোহেব সাজ্জাদ ও সাখাওয়াত আলী। প্যারেড ব্যবস্থাপনায় ছিলেন সংস্কৃতি কর্মী গোপাল স্যানাল।


https://www.facebook.com/USANewsNY/videos/277621896461669/
https://www.facebook.com/USANewsNY/videos/2199910423434703/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV