নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গণহত্যা দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আজ যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো গণহত্যা দিবস। অনুষ্ঠানে কর্মসূচীর অংশ হিসেবে গণহত্যা দিবসে সকল শহীদের এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল বীর শহীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ উপলক্ষ্যে ঢাকা হতে প্রেরিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যে নৃশংসতম গণহত্যা চালিয়েছিল তা সবিস্তারে আলোচনা করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মোহনী নেতৃত্বে লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠান শেষে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








