Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

গণহত্যা দিবসে নিউইয়র্কে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির র‌্যালি

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: March 26, 2019 | 7:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে নিউইয়র্কে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি এক শোভাযাত্রার আয়োজন করে। ২৫ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় দিবসের কর্মসূচি শুরু হয়। মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের আত্মার শান্তি কামনা এবং হায়েনাদের প্রতি ধিক্কার জানানো হয়।

অংশগ্রহণকারিরা ২৫ মার্চকে জাতিসংঘ কর্তৃক ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’র স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহবান জানান। র‌্যালিতে আয়োজক সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূর এবং সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া ছাড়াও ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের প্রচার সম্পাদক শুভ রায়, মুক্তিযোদ্ধা মনির হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা ইসমাইল স্বপন প্রমুখ। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ