Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বার্থোন্নয়নে মূলধারার মার্কিন রাজনীতিতে প্রবাসী বাংলাদেশীদের অধিকতর অংশগ্রহন প্রয়োজনঃফ্লোরিডায় রাষ্ট্রদূত কাদের

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: April 29, 2011 | 10:22 AM

ইউএসএ নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের প্রবাসী বাংলাদেশীদের মূলধারার মার্কিন রাজনীতিতে আরও সক্রিয় অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন।২৬ এপ্রিল অরল্যান্ডো, ফ্লোরিডায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি একথা বলেন। নিজ নিজ অধিক্ষেত্রাধীন এলাকায় মার্কিন আইন প্রণেতাদের বিভিন্ন কর্মকান্ডের সাথে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার উপর তিনি গুরুত্বারোপ করেন।

   

বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে একযোগে কাজ করার জন্যও তিনি প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ জানান।এর আগে ২৩ এপ্রিল,  রাষ্ট্রদূত কাদের মায়ামী সফরকালে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেন। তিনি মায়ামীতে অবস্থিত বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত একটি বৈশাখী মেলারও উদ্বোধন করেন। 

রাষ্ট্রদূতের অরল্যান্ডো ও মায়ামী সফরকালে প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেবা প্রদান করা হয়। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং হেড অব চ্যান্সারী মোহাম্মদ নাজমুল হক কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV