প্রবাসীদের অধিকার আদায়ে সংগ্রামী হতে হবে: বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী কমলগঞ্জবাসীর দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না একে অপরের সাথে ভাগিতা, ঐক্য ও বন্ধন আরো সুদৃঢ় করা এবং কমলগঞ্জের কল্যাণে কাজ করার প্রত্যয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক’ পূনর্মিলনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি কমলগঞ্জেরই কৃতি সন্তান। খবর ইউএনএ’র।
সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আবজল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মতিলাল দেব রায়। আলোচনায় অংশ নেন অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, মোহাম্মদ রহমান ফরিদ, মোহাম্মদ মহসিন প্রমুখ।
সভায় বিচারপতি এস কে সিনহা কমলগঞ্জের কল্যাণে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের সংগঠন ‘কমলগঞ্জ সোসাইটি’। তাই প্রবাসীদের অধিকার আদায়ে সোসাইটিকে সংগ্রামী হতে হবে। কমলগঞ্জবাসীদের অধিকার আর দাবী আদায়ে প্রয়োজনে সরকারের সাথে মিলিত হতে হবে। তিনি শিক্ষার উপর গুরুত্বরোপ করে বলেন, কমলগঞ্জে স্কুল-কলেজ বাড়াতে হবে।
অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদির উপর বক্তব্য রাখেন। তারা বলেন, কমলগঞ্জের বন উজাড় হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এদিকে সকলের নজর দিতে হবে। তারা বলেন, প্রবাসেও কমলগঞ্জ-কে ধারন করে ‘কমলগঞ্জ সোসাইটি’। কমলগঞ্জ সোসাইটি আমেরিকাতে কমলগঞ্জের মানুষের মুখপাত্র হিসাবে কাজ করবে বলে অঙ্গীকার করেন।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ডা. টুটুল চৌধুরী ‘বাউল স¤্রাট’ শাহ আব্দুল করিমের পর পর ৪ টি গান পরিবেশন করে সকল সদস্যবৃন্দকে উজ্জীবিত করেন। অনুষ্ঠানে জেবিবিএ’র (একাংশ) সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী কমলগঞ্জবাসী সপরিবারে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর রোববার জ্যাকসন হাইটস্থ নিউ মেজবান রেস্টুরেন্টে নিউইয়র্ক, নিউজার্সী ও পেটারসন তথা ট্রাইষ্টেট এলাকা থেকে আগত প্রায় ৬০ জন কমলগঞ্জবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সাধারণ সভায় ‘কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক’ প্রতিষ্ঠা ও কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি, ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৩ সদস্য বিশিষ্ট ট্রাস্টিবোর্ড গঠন করা হয়। কার্যকরী কমিটির সভাপতি হিসাবে মিয়া মোহাম্মদ আবজলকে এবং মতি লাল দেব রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি