নিউইয়র্কে ওরসে খাজা গরীবে নেওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহান আল্লাহ তা’য়ালার রহমত, মহান প্রিয়নবীর মহব্বত ও মহান সাহাবী ও আউলিয়া কেরামের ইকতাদা উসিলা ও নেসবত অর্জনে ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠ মুবাল্লিগ, আতায়ে রাসুল (সাঃ), তরীকার ইমাম, সুলতানুল হিন্দ, খাজায়ে আজম, ইমাম মুঈনুদ্দীন চিশ্তী রহমাতুল্লাহে আলাইহের ৮০৭তম মহাপবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে গত ২০শে মার্চ বুধবার দিবাগত মধ্যরাতে আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উদ্যেগে নিউইয়র্কের ম্যানহাটনস্থ কারী-ইন-এ হারী রেষ্টুরেন্ট হলে “ওরসে খাজা গরীবে নেওয়াজ মাহফিল” অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও না’ত শরীফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মুহাম্মদ শামসুল আলম মিয়া, তকরীর করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতী আল্লামা আনসারুল করীম আল-আজহারী, আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভাপতি হাফেজ মাওলানা শেখ আব্দুর রহীম মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উপদেষ্টা সৈয়দ হেলাল মাহমুদ, মাহফিলের সদস্যসচিব মুতাসিম বিল্লাহ দুলাল, সমন্বয়কারী বাবুল মিয়া, জনাব আব্দুল মান্নান প্রমুখ।
আলেমগণ বলেন, ইসলামের প্রকৃতধারা হলো আহলে সুন্নাত যা মহান আল্লাহ্র তাওহীদ – মহান প্রিয়নবীর রেসালতের আনুগত্য ও সন্তুষ্টি অর্জনে সাহাবায়ে কেরাম ও আওলিয়ায়ে কেরামের একতেদা ওসিলা ও নেসবতের পরম্পরায় ব্যক্তি সমাজ ও জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে নিয়োজিত থাকা। সাহাবা ও আওলিয়া কেরামের আনুগত্য ও ওসিলা বিরোধী বিভিন্ন বাতেল ফেরকার প্রাদুর্ভাবে সমাজে ইসলামের নামে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে আলেমগণ উল্লেখ করেন। এহেন পরিস্থিতিতে আমাদেরকে সাহাবায়ে কেরাম, তাবেঈন ও মুজতাহিদ ইমামবৃন্দের আনুগত্যে ও আওলিয়া কেরামের জাগতিক আধ্যাত্মিক পূর্ণাঙ্গ অনুসরণে ব্রত হতে হবে। আলেমগণ বলেন যে, খাজা গরীবে নেওয়াজ আওলিয়া কেরামের মধ্যে অন্যতম যিনি উপমহাদেশে ইসলামের প্রারম্ভিক প্রতিষ্ঠাতা, যাকে অস্বীকার করা উপমহাদেশে মুসলমানের অস্তিত্বকেই অস্বীকার করার নামান্তর। খাজা গরীবে নেওয়াজ ইমাম মঈনুদ্দীন চিশ্তী (রহঃ) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপমহাদেশের প্রায় নব্বই লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেন যা বর্তমান সময়ের ৬০ কোটি মুসলমানের প্রায় এক দশমাংশের প্রত্যক্ষ পুর্ব-প্রজন্ম। খাজা মঈনুদ্দীন চিশ্তী (রহঃ) এর তরীকার অনুসারীরাই উপমহাদেশের মুসলমানদের সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠার প্রাথমিক ভিত্তি যা ব্যতিরেকে উপমহাদেশে মুসলমানদের কোন সামাজিক ও রাষ্ট্রীয় অস্তিত্বই থাকতো না।
আলেমগণ বলেন যে, ইদানিং কতিপয় ইন্টারনেট-ভিত্তিক উগ্রবাদী সালাফী ও তাদের দোসররা সাহাবা ও ওলীদের ওসিলা ও আনুগত্যের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের অপপ্রচার সম্পর্কে মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওলামাগন হীন উগ্রবাদী নবীদ্রোহী ওলীদ্রোহী ওসিলা বিরোধী উগ্রবাদীদের চ্যালেঞ্জ করে বলেন যে, পবিত্র কোরআন ও হাদিস শরীফে সাহাবা ও আওলিয়া কেরামের মর্যাদা আনুগত্য ও ওসিলার কথা আমরা তাদেরকে দেখাতে চাই। পরিশেষে আলেমগণ বলেন যে, সাধারণ মুসলমানদের উচিত চৌদ্দশত বছরের স্বতস্ফুর্ত ধারাবাহিকতার পরম্পরায় কোরআন সুন্নাহ্ ইজমা কিয়াসের পক্ষে থাকা, অন্যথায় ঈমানহীনভাবে মৃত্যুও সম্ভাবনা অধিকতর। মাহফিলে তকরীর শেষে যিকির-সালাতু সালাম-ক্বিয়াম ও মুনাজাত পাঠান্তে বিশেষ তবারক বিতরণের মাধ্যমে ওরসে খাজা গরীবে নেওয়াজ মাহফিল সম্পন্ন হয়।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








