যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৩শ ছাড়িয়ে গেছে
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের শোকাহত নাগরিকরা বৃহস্পতিবার আঘাতহানা ঘূর্ণিঝড় সাহসের সঙ্গে মোকাবেলা করছে। যুক্তরাষ্ট্রে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। এতে পুরো দক্ষিণাঞ্চল লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৩০৫ জন প্রাণ হারিয়েছে বলে দাবি করা হচ্ছে।

আলাবামার গভর্নর রবার্ট বেন্টলির নিজ শহর টুসকালুসার মতো অনেক এলাকা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সরকারি কর্মর্কারা জানান, এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে, উদ্ধারকারীরা ধ্বংসসতূপের ভিতর থেকে আরো লাশ উদ্ধার করেছে। এ ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের আটটি রাজ্যের অবর্ণনীয় ক্ষতি হয়। উল্লেখ্য, ১৯৭৪ সালের ৩ এপ্রিল আঘাতহানা ঘূর্ণিঝড়ে ৩১০ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। যুক্তরাষ্ট্রে এ ভয়াবহ ঘূর্ণিঝড়ে কেবলমাত্র আলাবামা রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ২০৪ জনে দাঁড়িয়েছে। এতে সেখানে এক হাজার ৭শ জনেরও বেশি লোক আহত হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা মর্মান্তিক দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করতে শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত আলাবামা রাজ্য পরিদর্শন করেন। এতো বড় বিপর্যয় আর কখনো ঘটেনি উল্লেখ করে হোয়াইট হাউসে ওবামা বলেন, এ প্রাণহানি বিশেষ করে আলাবামার প্রাণহানি হৃদয়বিদারক। তিনি বলেন, ঘূর্ণিঝড় বাবা-মা, ভাইবোন, বন্ধুবান্ধব, প্রতিবেশী এমন কি পুরো কমিউনিটির প্রাণ নিয়ে গেছে। ঘূর্ণিঝড়ের ঘটনায় ওকলাহোমা থেকে শুরু করে জর্জিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল পর্যন্ত জরুরি অবস্থাা ঘোষণা করা হয়েছে। গভর্নররা উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করতে আলাবামার দুই হাজার সৈন্যসহ জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। গভর্নর বেন্টলি বলেন, এ ঘূর্ণিঝড়ে আলাবামায় সবচেয়ে বেশি বিপর্যয় ঘটে। তিনি আলাবামাকে সবচেয়ে দুর্যোগপূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করেন। সেখানে প্রায় ১০ লাখ লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








