বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র আরেকটি কমিটি : সভাপতি রনেল, সাধারণ সম্পাদক রাশেদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গত ২০ মার্চ বুধবার এক পত্রে (সুত্র: বিএফ/কেন্দ্রীয় কমিটি/২০১৯-৫২৬, তারিখ: ২০/০৩/২০১৯ইং) ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেছেন। কেন্দ্রের পক্ষে সহ সভাপতি নুরজাহান আক্তার সবুজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল নতুন কমিটি অনুমোদন করেছেন। নতুন কমিটিতে দরুদ মিয়া রনেল সভাপতি ও মোহাম্মদ রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। খবর ইউএনএ’র।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটির (আংশিক) কর্মকর্তারা হলেন: সভাপতি- দরুদ মিয়া রনেল, সহ সভাপতি- তোফায়েল আহমেদ চৌধুরী, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম নজরুল, মোহাম্মদ নাসির উদ্দিন, কাদির বক্স, আহমেদ রুশদি বাবু ও সাহিদা পারভিন লিপি, সাধারণ সম্পাদক- মো: রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহ সিলিম, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ আশ্রাব আলী খান লিটন ও হুমায়ুন চৌধুরী, প্রচার সম্পাদক- নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক- জাকির খান, অর্থ সম্পাদক- শেখ আলী আহাদ এবং সদস্য জয়দেব, শ্যামল কান্তি ও নাফিসা হক চৌধুরী।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিরি উল্লেখিত কর্মকর্তাদের আগামী তিন মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণঙ্গ কমিটি গঠন করে তা অনুসোদনের জন্য কেন্দ্রে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।
এদিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটির সভাপতি দরুদ মিয়া রনেল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম এক বিবৃতিতে তাদের মনোনীত করায় কেন্দ্রীয় সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী
ড. এ কে আব্দুল মোমেন, সহ সভাপতি নুরজাহান আক্তার সবুজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’