নিউইয়র্কের মামুন’স টিউটোরিয়ালে কমন কোর বিষয়ক সেমিনার
https://www.facebook.com/USANewsNY/videos/838097136542332/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কমিউনিটির অন্যতম টিউটোরিং সেন্টার মামুন’স টিউটোরিয়াল ব্রঙ্কস শাখায় কমন কোর বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় গত ৩০ মার্চ শনিবার। সেমিনারে মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন কমন কোর বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এ বিষয়ে অভিভাবকদের নানা প্রশ্নের উত্তরও দেন তিনি।
সেমিনারে মূলধারার ম্যাথ শিক্ষক শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর সিটির বিভিন্ন স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। সুযোগ পাচ্ছে ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়েও। তবে ভর্তি প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। তীব্র প্রতিযোগিতামূলক এসব ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে অনেক বেশি। বিশেষ গুরুত্ব দিতে হবে ইংলিশ ও ম্যাথ শিক্ষায়। তিনি জানান, তার টিউটোরিয়ালে ছাত্র-ছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য নিয়মত ক্লাস নেয়া হয়। হোমওয়ার্কে সহায়তাসহ অন্যান্য কোর্সও রয়েছে মামুন’স টিউটোরিয়ালে। তার এখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্কসহ সিটি এবং স্টেটের প্রস্তুতি সহায়তা দেয়া হয় আন্তরিক পরিবেশে। তিনি জানান, তার প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় অনেক ছাত্র-ছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। অনেক ছাত্র-ছাত্রী এসএটিতে ভালো স্কোর করে নামীদামি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে।
শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়াল শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, আমেরিকান কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা এখানে শিক্ষার্থীদের পাঠদান করছেন নিয়মিত। শিক্ষার্থীদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তাদের দুর্বলতা ও সেরা অংশটুকু চিহ্নিত করে স্বতন্ত্র প্রোগ্রামের মাধ্যমে কাঙ্খিত সাফল্য নিশ্চিত করা হয়।
শেখ আল মামুন বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হতে পারলে তার জন্য স্কলারশিপসহ ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। ছেলে-মেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়া-শুনা, হোমওয়ার্কের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হয় বলে জানান তিনি।
মামুন’স টিউটোরিয়ালের সেবা নিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০, ৭১৮-৫০৭-২১১৩।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’