স্কার্টের বিপক্ষে মামলায় জিতলো নর্থ ক্যারোলাইনার চার্টার ডে স্কুলছাত্রীরা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : স্কার্টের বিপক্ষে মামলায় জিতলো যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার চার্টার ডে স্কুলের স্কুলছাত্রীরা। স্কুল পোশাক-বিধি হিসেবে স্কার্ট পরতেই হবে জানালে ২০১৬ সালে বাধ্য হয়ে নর্থ ক্যারোলাইনার চার্টার ডে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে যায় তিন ছাত্রী। আগুন লাগলে কী ভাবে প্রাণ বাঁচিয়ে পালাতে হবে, যুদ্ধ লাগলেই বা কী করা উচিত স্কুলে মাঝেমধ্যেই সেই মহড়া হয়। কখনও হামাগুড়ি দিয়ে, মাথা নিচু করে, নানা কায়দায় বিভিন্ন কসরতে অংশ নিতে হয় ছাত্রছাত্রীদের। কিন্তু মহড়া হলেই বিপাকে পড়ে তটস্থ হয়ে থাকত ছাত্রীরা।
স্কার্ট পরে এধরনের মহড়ায় কাপড় সরে গিয়ে সে এক বিচ্ছিরি কা-। সহপাঠীদের সামনে অস্বস্তিতে পড়তে হত। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ সমস্যায় পাত্তাই দেয়নি। অন্তত ড্রিলের দিনগুলো প্যান্ট পরার আর্জি জানিয়েছিল ছাত্রীরা। স্কুল জানিয়েছিল, পোশাক-বিধি মানতেই হবে ছাত্রীদের। এ নিয়ে মামলায় রায় ঘোষণা হলো গত সপ্তাহে। ইস্টার্ন ডিসট্রিক্ট কোর্টের বিচারক রায় দিয়েছেন, ছাত্রীদের এই পোশাক-বিধি অসাংবিধানিক।
এখনও স্কুল কর্তৃপক্ষ দাবি করছে, স্কুলের বিভিন্ন নিয়মের মতোই এই পোশাক-বিধি ছিল। শিক্ষার্থীদের মধ্যে নিষ্ঠা, সামাজিক সচেতনতা, সম-মানসিকতা তৈরি করতেই তা আরোপিত ছিল। কিছু শিক্ষার্থীর এ নিয়ে আপত্তি ছিল, সবার নয়। তারাই একশো জনের সই সংগ্রহ করে বিষয়টি আদালতে নিয়ে যায়।
বিচারক ম্যালকম হাওয়ার্ড অবশ্য জানিয়ে দিয়েছেন, মার্কিন সংবিধানের সম-সুরক্ষা আইন লঙ্ঘন করেছে ওই স্কুল। স্কুলের ছাত্র ও ছাত্রীদের সমান সুযোগসুবিধা দেওয়া হয়নি। আদালতের রায়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সাবেক ছাত্রী কেলি বার্কস বলেন, ‘শুধু মনে হত, আমাদেরও যদি মহড়ার সময়ে স্কার্টের পরিবর্তে প্যান্ট পরতে দিত। এত দিনে সুবিচার মিলল। ছাত্রীরা জিতলের।’ স্টাফ.সিও.এনজেড
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’