Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: April 2, 2019 | 12:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ৭১’র ২৫ মার্চ কালো রাত্রে গণ হত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের আহবান জানিয়ে যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কে মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ইউএসএ। রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ইউএসএ সভাপতি এমলাক হোসেন ফয়সাল।


সাধারন সম্পাদক আশিক মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ সোলায়মান, আহ্বায়ক মোহাম্মদ বদিউল আলম, সদস্য সচিব মোহাম্মদ খালেদ, সাবেক সভাপতি মোহাম্মদ শামছুল ইসলাম মজনু, প্রফেসর কাজী ইসমাইল, ডক্টর মোহাম্মদ আবুল কাশেম, সিনিয়ার এলামনাই বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ডক্টর মতিন, সমাজ কল্যাণ সম্পাদক তাসলিম নিপা, সিনিয়ার সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আমির হোসেন কামাল, অতিথি মোঃ হেলাল উদ্দিন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক, মোহাম্মদ মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক সন্দীপ সোসাইটি গোলাম মাহমুদ, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ কায়সার সরদার।
সভায় বীর সন্তানদের স্মৃতি রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহনের দাবী জানানো হয়। এছাড়া এসোসিয়েশনের পিকনিকের সিদ্বান্ত নেয়া হয়েছে সভায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ