Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ভারতে মির শিবলীর কিডনী ট্রান্সপ্ল্যান্ট সফল ভাবে সমপন্ন, দোয়া কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: April 2, 2019 | 1:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী বিশিস্ট টিভি ব্যক্তিতব ও সংগীত শিল্পী মির শিবলীর  কিডনী ট্রান্সপ্ল্যান্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে ভারতের একটি হাসপাতালে। অপারেশন এর পর শিবলী এখন সুস্থ্য আছেন। শনিবার তাঁর স্ত্রী, বিশিস্ট অভিনেত্রী ও উপস্থাপক শারমিন রেজা ইভা এই তথ্য জানান।
এই সংবাদে  মির শিবলীর শুভাকাংখী ও বনধু মহলে বিরাট স্বস্তির ছায়া নেমে আসে। 

এখানে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশের বাইরে বাংলাভাষায় টিভি অনুসঠান প্রচারের অন্যতম পথিকৃত আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ার পর নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বনধুরা তাঁর চিকিৎসা সহায়তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তাদের এই অনন্য ভুমিকা একটি অসাধারন ঘটনা হিসেবে বিবেচিত হচছে।

নিউইয়র্ক থেকে নাইজেরিয়ায় হাইকমিশনার হিসেবে বদলির প্রাক্কালে তৎকালীন কনসাল জেনারেল শামীম আহসান তাঁর আন্তরিক প্রচেসটায় মির শিবলীর জন্য সরকারি কিছু অনুদানের ব্যবস্থা করে যান। নতুন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা পরে তাঁর হাতে সেই চেকটি তুলে দেন। এ ছাড়া তিনি একাধিকবার ভারতে ফোন করে মির শিবলীর খোঁজখবর নিয়েছেন।

শারমিন রেজা ইভা ও তাঁদের একমাত্র কন্যা রুপনতী ওয়াজিদ সবার কাছে মির শিবলীর সম্পুর্ণ রোগমুক্তির জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন এবং সবকিছুর জন্য সবার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV