Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি বিএনপির সভায় খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক : ধীরে ধীরে আন্দোলনের পথে হাঁটছে বিএনপি

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: April 2, 2019 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটি বিএনপির ব্যানারে ৩১ মার্চ রাতে জ্যাকসন হাইটসে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক।প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ফারুক বলেছেন, ধীরে ধীরে আন্দোলনের পথে হাঁটছে বিএনপি। এ নিয়ে হতাশ হবার কিছু নেই। সময় মতো সবকিছু করা হবে।

নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল খালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আকতার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, নিউইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীম উদ্দিন, তারেক পরিষদের যুগ্ম মহাসচিব আবেদীন রনী, বিএনপি নেতা খলকুর রহমান, জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ।
এতে হাই কমান্ডের সমালোচনা করে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আকতার হোসেন বাদল। দেড় বছরেও বেগম জিয়াকে মুক্তির দাবিতে জোরদার কোন আন্দোলনের আভাস নেই কেন- এমন প্রশ্ন করেন তিনি। জয়নাল ফারুক এমন বক্তব্য না দেয়ার আহবান জানিয়ে এক পর্যায়ে বলেন, তাহলে আমাকে সভাস্থল ত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV