প্রিন্স উইলিয়াম আর কেটের বিয়ের অনুষ্ঠান:রাজকীয় ভোজের তালিকায় ছিল কাঁকড়া!

ইউএসএনিউজ ডেস্ক: প্রিন্স উইলিয়াম আর কেটের বিয়ের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত সাড়ে ৬শ অতিথি যোগ দিয়েছিলেন ৷ তাদের সম্মানে রানী এলিজাবেথ এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন৷ সকলের আগ্রহ ছিল কী খাবার দেওয়া হয় সেই ভোজে, তা জানার৷ উত্তরটি জানা গেছে অনেক পরে৷ জানা আছে তো, বিশ্বের ২০০ কোটি মানুষ এই বিয়ের অনুষ্ঠান দেখেছেন টিভির সামনে বসে৷রাজকীয় এই ভোজসভার খাবার মেন্যুতে প্রথমেই ছিল কাঁকড়ার নাম৷ কাঁকড়া দিয়ে বানানো কর্নিস কার্ব স্যালাদ পরিবেশনে নাকি খুবই খুশি হয়েছেন অভ্যাগত অতিথিরা৷ সব্জি, কাঁকড়া আর লেবু দিয়ে তৈরি এই খাবারটি নাকি খুবই মজার৷ এর সঙ্গে ছিল হাঁসের মাংসের টেরিনি৷ পুরো হাঁসের মাংসকে অনেকটা কেকের মতো করে তার মধ্যে ভাত দিয়ে তৈরি হয় এটি৷ ছাগলের দুধের পনির, বাদামের বিশেষ বিস্কিট আর ফলের জ্যাম দিয়ে এটি খেতে খেতেই নাকি অনেকে পরিতৃপ্তির ঢেকুর তুলেছেন৷ধোঁয়ায় রান্না করা স্কটল্যান্ডের বিখ্যাত স্যামন মাছ দিয়ে তৈরি গোলাপ ফুলের সঙ্গে সেখানকার দীর্ঘ দিনের পুরানো ওয়াইনে চুমুক দিয়ে অনেক অতিথিই হয়তো বলেছেন, আহা, দারুণ! অতিথিরা আরও খেয়েছেন, কোয়েল পাখির ডিম, অ্যাসপারাগাস, বুনো মাশরুম আর ভেড়ার মাংস৷ আর সবশেষে তালিকায় ছিল সেই বিখ্যাত বিয়ের কেক! সমকাল
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








