নাটোর জেলা সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নাটোর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির অভিষেক। গত ৩১ মার্চ রোববার সন্ধ্যায় উডসাইডের গুলসান টেরেসে অনুষ্ঠানে পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি পদপ্রার্থী ও রিয়েল এস্টেট ইভেস্টর কাজী আশরাফ হোসেন নয়ন। সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি ইউএসএ’র সভাপতি মো. আবদুল খালেক। বৃহত্তর রাজশাহী জেলা সমিতির সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন এবং উদযাপন কমিটির প্রধান সদস্য সচিব এডভোকেট কামরুজ্জামান বাবু ও হেলাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্পেশাল গেস্ট অব অনার ছিলেন সিটি কাউন্সিলম্যান কস্টা কনসটান্টিডস, কী নোট স্পীকার ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সহ সভাপতি রাকিবুজ্জামান খান তনু, বেসিক ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক আবদুল হাকিম, বৃহত্তর রাজশাহী জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান পাতা। আরো বক্তব্য রাখেন নাটোর জেলা সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অভিষেক অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মো. আক্কাস আলী, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, বৃহত্তর রাজশাহী সমিতির মনজুর আলম, মজিব উদ্দীন, শরীফুল ইসলাম প্রমুখ।

আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হয় সমিতি’র নতুন কমিটি। জাকজমকপূর্ণ পরিবেশে নাটরবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে সমিতি’র কর্মকর্তারা। সুন্দর একটি অনুষ্ঠান করতে পেরে সমিতির সভাপতি মো. আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মো. শাহীন আলম সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। বলেন, আমাদের প্রধান কাজই হবে নাটরবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের গঠনমূলক বক্তব্য করতালি দিয়ে সমর্থন জানান অনেকেই। নাটোর জেলা সমিতি ইউএসএ প্রতিষ্ঠায় নাটোরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন মূখ্য ভূমিকা পালন করেন বলে উল্লেখ করেন সংগঠনের কর্মকর্তারা।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুখসানা মির্জা, ন্যান্সী খান, মোহর খান, বিভা, সুমন, রহিম খান সহ স্থানীয় শিল্পীবৃন্দ। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








