নিউইয়র্কে আহলে সুন্নাতের ঈদে মেরাজুন্নবী (সাঃ) পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র কুরআনে বর্ণিত প্রথম ও শ্রেষ্ঠ সৃষ্টি মহান আল্লাহ তা’য়লার রাসূলে হাকীকী মহান মহান প্রিয়নবীর মহান আল্লাহ্ তা’য়লার প্রত্যক্ষ ও স্বশরীরী মহাপবিত্র দীদার লাভের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ গৌরবময় পবিত্র ঈদে মেরাজুন্নবী (সাঃ) উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ খাবারবাড়ী রেষ্টুরেন্ট হলে গত ২৬শে রজব ২রা এপ্রিল মঙ্গলবার বাদ মাগরিব “জশ্নে ঈদে মেরাজুন্নবী (সাঃ) মাহফিল” অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উদ্যেগে পবিত্র কুরআল তেলাওয়াত ও না’ত শরীফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী ও তকরীর করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ মুফতি আল্লামা আনসারুল করীম আল-আজহারী, আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভাপতি হাফেজ মাওলানা শেখ আবদুর রহীম মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উপদেষ্টা ও অত্র মাহফিলের আহ্বায়ক সৈয়দ হেলাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মীর মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ভুইয়া, সমন্বয়কারী আখতার হোসেন, সদস্য সচিব মুহাম্মদ ওমর ফারুক, ডা. হুমায়ুন কবীর, মুহাম্মদ নাদের, মাওলানা আব্দুর রহীম, মুতাসিম বিল্লাহ দুলাল, মাহফুজুল বারী প্রমুখ।

আলেমবৃন্দ বলেন যে, মহান প্রিয়নবীর মহান আল্লাহকে প্রত্যক্ষ স্বশরীরী দীদার লাভকে বিশ^াস করা প্রত্যেক মুসলিমের ঈমান লাভের পুর্বশর্ত। যারা প্রিয়নবী কর্তৃক মহান আল্লাহ্র দীদারকে অস্বীকার করে, তারা বাতেল, এদের এক্তেদায় ঈমানদারের সালাহ্ তথা নামাজ ও হজ¦ কবুল হবে না। মহান প্রিয়নবীর মেরাজ শরীফ প্রমাণ করে যে মহান প্রিয়নবী সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ-অদ্বিতীয়-অতুলনীয় ও সৃষ্টির জন্য সকল গুণ ও জ্ঞানের উৎস। আর তাই আহলে সুন্নাত ওয়াল জামাত এই মহান ঈমানী উপলক্ষে অত্র মাহফিলের মাধ্যমে দিশেহারা মুসলমানদের ঈমানী দ্বীনী দাওয়াত প্রদানে ব্রত হল। আলেমগণ সবাইকে মহান প্রিয়নবীর আশেক-আরেফ-শাকের-জাকের হওয়ার ও অপরকে রাখার প্রচেষ্টায় শামিল হওয়ার আহ্বান জানান। আলেমগণ আরও বলেন যারা যুক্তি তর্কের মাধ্যমে কৌশলে মেরাজ শরীফকে অস্বীকার করে তারা বাতেল, ধোকাবাঁজ ও নবীদ্রোহী। এদের সম্পর্কে সজাগ থাকতে ও তাদের সৃষ্ট ইন্টারনেটে নবী-বিরোধী সকল অপপ্রচার সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। আলেমগন কুরআন হাদীসের বিস্তারিত ব্যাখার মাধ্যমে দৃঢ়ভাবে ঘোষনা করেন যে নবীপ্রেমই ঈমানের ভিত্তি, আর ঈদে মেরাজুন্নবী (সাঃ) নবীপ্রেম প্রকাশ ও তদ্ভিত্তিক জীবন গঠনের মূলভিত্তি। আলেমগন আরও বলেন যে, সারা বিশে^ মুসলমানরা ধর্মের নামে ভুল নেতৃত্ব ও উগ্রবাদী মতবাদের হানাহানির শীকার যা একদিকে তাদের ঈমান ও দ্বীন হরণ করছে, অপরদিকে তাদের জীবন-সম্মান ও সম্পদ জালেমদের হাতে তুলে দিচ্ছে। এহেন পরিস্থিতিতে আমাদের সবাইকে নবীপ্রেমে পবিত্র মেরাজ শরীফের শিক্ষায় ঐক্যবদ্ধ হয়ে পবিত্র মেরাজ শরীফের শিক্ষায় জীবন পরিবার ও সমাজ গড়ে তুলতে হবে। মাহফিলে সদ্য মরহুম আল্লামা আজিজুল হক কাদেরী (রহঃ) এর বাংলাদেশে দ্বীনের খেদমতের প্রশংসা করা হয় ও তাঁর রুহের মাগফেরাতকল্পে ফাতেহা ও ঈসালে সাওয়াব পাঠ করা হয়। পরিশেষে যিকির, সালাতু সালাম তথা দরুদ কিয়াম ও মুনাজাত পাঠান্তে বিশেষ তবারুক বিতরণের মাধ্যমে “জশ্নে ঈদে মেরাজুন্নবী (সাঃ) মাহফিল” সমাপ্ত হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030