Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী পদপ্রার্থী মিলিন্ডা কার্টজের ফান্ডরাইজিং ডিনার

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: April 3, 2019 | 4:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ কাবাব কিং পার্টি হল সেন্টারে ২৯ শে মার্চ সন্ধ্যায় কুইন্স বোরো প্রসিডেন্ট এবং আসন্ন ডিস্ট্রিক্ট এটর্নী পদপ্রার্থী মিলিন্ডা কার্টজের সম্মানার্থে ওর্য়াল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ কর্তৃক ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়। তিনি বলেন, আমি বর্নবৈষম্য বিশ্বাস করি না কিন্তু, আমি গভীর দুঃখের লক্ষ্য করেছি যে, একই মামলার সমান অপরাধীকে কোন কোন জায়গার কাউকে (পাচঁশত) ডলার এবং কাউকে আবার পাচঁলক্ষ্য ডলার বেইল ধার্য করা হয় যা সত্যি দুঃখজনক। আমি নির্বাচিত হলে এধরনের রেসিয়াল সমস্যার সমাধান করব। কুইন্সবরে‌্যার প্রসিডেন্ট হিসাবে আমি বাঙ্গালীদের জন্য শহীদ মিনারের ব্যবস্থা করেছি আরও কিছু করার ইচ্ছা আছে, এজন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন। আইন যেন সবার জন্য সমান হয়, কারো প্রতি বৈষম্য নয় এটাই আমার নির্বাচনী ওয়াদা।


ওর্য়াল্ড হিউম্যান রাইট্স ডেভল্পমেন্ট এর সভাপতি শাহ শহীদুল হল (সাঈদ) এর সভাপতিত্বে এবং ফাহাদ সোলাইমানের সঞ্চালনায় বনানী এবং নিউজিল্যান্ডের সাম্প্রতিক হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করে দোয়া করেন বিশিষ্ট ইমাম, কম্যূনিটি লীডার কাজী কাইয়্যম উক্ত সভায় আরও বক্তব্য রাখেন কমুন্যিটি লীডার জনাব শাহ নেওয়াজ, বিশিষ্ঠ ব্যবসায়ী কাজী নয়ন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রহীম হাওলাদার, কোষাদক্ষ মোহাম্মদ আলী, সভায় উপস্থিত ছিলেন জনাব সোহবার সরকার, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ আকিকুর রহমান ফারুক, বাবলী হক, ফারহানা আমান, নূরুন নাহার গিনি, প্রধান কো-অর্ডিনেটর এবং রূপসী বাংলার প্রেসিডেন্ট শাহ্ জে চৌধুরী প্রমুখ। উক্ত ফান্ডরাইজিং ডিনারে কমূনিটি একটিভিষ্ট ও ইউনাইটেড নেশনের সোসাল ওয়ার্কার ফরিদা ইয়াসমিনকে সার্টিফিকেট অব অনার সম্মানে সম্মানিত করা হয়।
শাহ শহীদুল হক (সাঈদ) তার বক্তব্যে বলেন আমাদের নিউ আমেরিকানদের সমষ্টিগত অধিকার চাই। বরে‌্যা প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক এটর্নী অফিসে বাংলাদেশী বাংলাভাষা ভাষী অফিসষ্টাফ চাই, মানবাধিকার লঙ্খিত যাতে না হয় সেজন্য স্পেশাল সেইল গঠন করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV