ব্রাক্ষ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা’র স্বাধীনতা দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রাক্ষ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক এর বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। গত ২৯ মার্চ জ্যামাইকা সেলিম বিরিয়ানী হাউসে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ্ মোয়াজ্জেম এর সভাপতিত্বে অনষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনার খান।
সভায় বাংলাদেশের মহান স্বাধীনতা ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য শহিদুর রহমান, আবু মুছা খান, আয়ূব চৌধুরী হারুন, প্রফেসর নোয়াব মিয়া, মো: রহিজ উদ্দিন, মো: আনোয়ার হোসেন তালুকদার, বিজয়নগর সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ মোয়াল্লেম।
সভায় উপস্থিত ছিলেন, শাহিনুর ইসলাম সানি, সাইফুল ইসলাম আলমগীর, নাজির আহমেদ চৌধুরী, সবজুল মমিন তালুকদার, তুহিন মিয়া, একেএম এমরানুল হক, মারুফুল হক চৌধুরী, এস এম বাহাদুর, মো: আলী আগজার বশির প্রমুখ। সবশেষে সভাপতি মোহাম্মদ শাহ্ মোয়াজ্জেম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং মহান মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামরা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান