Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নতুন নির্বাচন কমিশন গঠন, প্যানেল প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: April 3, 2019 | 6:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তিন সদস্যের এ কমিশনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন ইফতেখার সিরাজ। অন্য দু’কমিশনার হচ্ছেন আমিরুল ইসলাম হিরন ও শমসিদ খান। সম্প্রতি বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র এক সভায় এ নির্বাচন কমিশন গঠন করা হয়। এর আগে সমিতির ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত তালিকানুযায়ী মোট ভোটার হয়েছেন ৬৮৮জন। ভোটারদের মধ্যে সাধারণ সদস্য ৬০২ জন এবং আজীবন সদস্য রয়েছেন ৮৬ জন।
এদিকে সংগঠনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হলেও আসন্ন নির্বাচনে দু’টি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান কমিটি একটি প্যানেল এবং কমিটির বাইর থেকে আরেকটি প্যানেল গঠনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


এদিকে, সমিতির আসন্ন নির্বাচনে প্যানেল গঠনের লক্ষে ৩১ মার্চ রোববার ব্রঙ্কসের মার্ক হোম কেয়ারের অফিস মিলনায়তনে এক প্যানেল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাবেক কর্মকর্তা আলহাজ্ব ওলিউর রহমানের সভাপতিত্বে এবং বিশ্বনাথ সমিতি অব নিউজার্সীর সাধারণ সম্পাদক মাশুক আহমদের উপস্থাপনায় বিপুল সংখ্যক প্রবাসী বিশ্বনাথবাসী এ সভায় উপস্থিত ছিলেন। সভায় সৎ, সাহসী ও পরিক্ষিত লোকদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের সিদ্বান্ত নেয়া হয়।
সভায় অন্যদের মধ্য আলোচনায় অংশ নেন ফারুক কবির, আব্দুল হাই, আব্দুল কাদির, শেখ নজরুল ইসলাম, আতাউল গনী আসাদ, মাওলানা শিহাব আহমদ, মাছুম আহমদ, কবি মাওলানা হাবীব ফয়েজি, আব্দুল্লাহ আদনান, খোয়াজ আলী, ফারুক আহমদ, আবুল আলম, হীরা মিয়া, লুৎফুর রহমান, আব্দুল খালিক, শফিকুর রহমান, ছমির উদ্দিন, আছিম আবরার প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV