নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম এ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ রোববার : এক মঞ্চে সানি লিওনি-সুবর্ণা-ফারুক!
তোফাজ্জল লিটন : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলে ৭ এপ্রিল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘ঢালিউড ফিল্ম এ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। শো টাইম মিউজিক এর ১৮তম এই আয়োজনে বাংলাদেশর সাংসদ সুবর্ণা মুস্তাফা ও নায়ক ফারুক সহ বাংলাদেশী ২০জন তারকা শিল্পী আসবেন। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এবার এটি উপস্থাপনা করবেন অভিনেতা জাহিদ হাসান ও সাজু খাদেম। আসবেন বলিউডের আইটেম গানের নাচের শিল্পী সানি লিওনি। ইতোমধ্যে এক ভিডিও বার্তায় এই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সানি লিওনি। অনুষ্ঠানে এই পর্ণ তারকার সঙ্গে এক মঞ্চে বাংলাদেশের ২ সাংসদের অংশগ্রহণ নিয়ে জ্যকসন হাইটসে চায়ের কাপে ঝড় উঠছে। এই প্রতিবেদক জনমানুষ ও আয়োজকের সঙ্গে কথা বলে এই প্রতিবেদনটি তৈরী করেছেন।
বাংলাদেশী কমিউনিটির নানান অনুষ্ঠানের নিয়মিত দর্শক ফারজানা নিতু বলেন, সানি লিওনি’র মতো পর্ন তারকার সঙ্গে এক মঞ্চে পারফরমেন্স করবেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তিতুল্য অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা ও নায়ক ফারুক। যা আমার কাছে লজ্জাজনক। এই দুই গুনি শিল্পী এবার সংসদ হয়েছেন। দুই জন সাংসদ পর্ন তারকার সঙ্গে ! এটি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি মেনে নিতে পারছি না। পোস্টারে সানির ছবির পাশে আমাদের দেশের বড় বড় তারকাকে এক্স্ট্রা অভিনেত্রীদের মতো রাখা হয়েছে। সানিকে নিয়ে করা হয়েছে ¯^তন্ত্র পোস্টার। সব মিলিয়ে একজন পর্ন তারকাকে এভাবে স্মসান দিয়ে আমাদের নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হবে। এটি আমার কাছে নৈতিকতা বিরোদী।
এই অনুষ্ঠানের প¶ নিয়ে মাহমুদ মনজুর বলেন, সানি লিয়নি বলিউডের একজন তারকা শিল্পী। তিনি বলিউডে একের পর এক সিনেমায় সফলতার সঙ্গে কাজ করে চলেছেন। বাংলাদেশের একটি অনুষ্ঠানে এতো জনপ্রিয় একজন ল্পিী আসবেন যা আমার কাছে গর্ব করার মতো বিষয়। আমার পরিচিত অনেক নারি টিকেট কেটেছেন শুধু সানিকে সরাসরি দেখার জন্য। নিজের বাসায় বা সিনেমাহলে তার সিনেমা দেখতে পারলে অনুষ্ঠানে দেখতে সমস্যা কী ? আর এই অনুষ্ঠানে সেই যাবে যার তাকে ভালো লাগে। এখানে তো কাউকে জোর কওে নেওয়া হচ্ছে না।
ঢালিউড এ্যাওয়ার্ডেও সঙ্গে সানি লিওনির সম্পর্ক কী? এমন প্রশ্নের উত্তরে আয়োজন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, এর আগে বলিউডের অনেক শিল্পী আমাদের আমন্ত্রনে এসেছেন। তাঁকেও আমরা একজন জনপ্রিয় শিল্পী দেখেই আমন্ত্রন জানিয়েছি। তিনি আগে পর্ন সিনেমায় অভিনয় করলেও এখন করেন না। আমি মনে করি একজন মানুষকে তার পেশা দিয়ে বিবেচনা না করে মানুষকে মানুষ হিসেবে সম্মান করা উচিৎ। তাঁর রইস সিনেমার ‘লায়লা ম্যায় লায়লা’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানে সিনেমার গানটির সঙ্গে ১২জন সহশিল্পীসহ তিনি নাচে অংশ নেবেন। আমাদের টিকিট ৫০, ১০০ ও ১৫০ ডলারের। শোর আগে হল কাউন্টাওে টিকিট পাওয়া যাবে।
এবার বাংলাদেশি তারকাদের মধ্যে থাকছেন সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, তাহসান খান, মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, রিজিয়া পারভিন, সাজু খাদেম, আবু হেনা রনি, নাদিয়া, ইমন, প্রভা, পিয়া বিপাশা, নিশাত সাওলা, নাভেদ আহমেদ, ইশরাত পায়েল, তানভীর তারেক, সজল, শিরিন শিলা প্রমুখ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature