নিউইয়র্কের ব্রঙ্কসে বাফা’র বৈশাখী শোভাযাত্রা ১৪ এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে আগামী ১৪ এপ্রিল রোববার বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হবে বাংলা নববর্ষ। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বাংলা সংস্কৃতি ও শিক্ষা কেন্দ্র বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস-বাফা উৎসবমুখর পরিবেশে তৃতীয় বারের মতো আয়োজন করছে “বৈশাখী শোভাযাত্রা”। হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত বাঙালী নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাফা’র আয়োজনে থাকছে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী প্রীতিভোজ, আড্ডা ও বাফার শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
এদিন বিকেল সাড়ে তিনটায় বঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকায় নতুন প্রজন্মের ব্যাপক অংশ গ্রহণে বৈশাখী শোভাযাত্রা এবং পিএস ১০৬ মিলনায়তনে সন্ধ্যে সাড়ে ৬টায় পরিবেশিত হবে “হে নূতন দেখা দিক আর-বার“ শিরোণামে বর্ণিল সাংস্কৃতিক উৎসব। ভিন্ন মাত্রার এ উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন বৈশাখী শোভাযাত্রার উদ্যোক্তা বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন।

- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান