বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্রে আসছেন রোববার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ৭ এপ্রিল রোববার যুক্তরাষ্ট্রে আসছেন। যুক্তরাষ্ট্র সফরকালে ড. মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও, প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর আমন্ত্রণে দু’দিনের সফরে তিনি যুক্তরাষ্ট্রে আসছেন।
সফরকালে নিউইয়র্কে তার সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনায়ও যোগ দেবেন ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তিনি ৭ এপ্রিল রোববার সকাল ৮টা ৫০ মিনিটে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন। এরপর আমেরিকা বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন, পিপলএনটেক ইন্সটিটিউট, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার আয়োজিত পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
এর মধ্যে দুপুর ১২টায় জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং বিকেল সাড়ে ৩টায় পালকি পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি। এর পর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগের আগে নিউইয়র্কে নিজস্ব ভবনে বাংলাদেশ কনস্যুলেট অফিস স্থাপনের লক্ষে ম্যানহাটানে একটি ভবন পরিদর্শনের কথাও রয়েছে ড. মোমেনের। ইতোধ্যে তিনি সংশ্লিষ্ট সকলের প্রস্তাব অনুযায়ী ম্যানহাটানে সুবিধাজনক স্থানে একটি ভবন ক্রয়ের নির্দেশনাও দিয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, ৮ এপ্রিল সোমবার সকালে স্টেট ডিপার্টমেন্টে মার্কিন পরররাষ্ট্রমন্ত্রী এবং বিকেলে হোয়াইট হাউজে প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ড. মোমেন। ৯ এপ্রিল মঙ্গলবার ইউএস সিনেটর ক্রিস মারফির সঙ্গে বৈঠক করবেন ক্যাপিটল হিলে।
এছাড়াও ট্রাম্প প্রশাসনের আরও ক’জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, উন্নয়ন, রোহিঙ্গা সংকট, সন্ত্রাসবাদ নির্মূল, জিএসপি পুনর্বহাল, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ঘাতক এবং একাত্তরের ঘাতকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও আলোচনার কথা রয়েছে ড. মোমেনের।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর গঠিত বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর ড. মোমেনের। ওই নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে যে প্রশ্নের অবতারণা করা হয়েছে তা নিরসনকল্পে যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাস জীবনের মার্কিন রাজনীতিকদের সঙ্গে বিদ্যমান সম্পর্ক কাজে লাগাবেন ড. মোমেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০১৫ সালের ১৯ নভেম্বর ড. মোমেন বাংলাদেশে ফিরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে। এর আগে প্রধানমন্ত্রী ২০০৯ সালের আগস্টে তাকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলে ২০১৫ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি সে দায়িত্ব সফলতার সাথে পালন করেন। জাতিসংঘে দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অনন্য এক উচ্চচায় নিয়ে যেতে সক্ষম হন ড. মোমেন। দেশে গিয়ে ড. মোমেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। জাতিসংঘে বিরল সফলতার ধারাবাহিকতার আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পররাষ্ট্রমন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’