Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দফায় দফায় মিটিং

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: May 1, 2011 | 12:41 AM

 নিউইয়র্কঃ গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় নিউইয়র্কস্থ ব্রুকলীনের জাফরান রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে আসলে তার সম্মানে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে বিশাল গনসংবর্ধনার আয়োজনের লক্ষ্যেই মূলত এই জরুরী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি ও ওয়াসিংটন বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবু, পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম।

 

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, সহ সভাপতি আবুল কাশেম ও নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সাহিত্য সম্পাদক আহসান উল্লাহ বাচ্চু, তথ্য ও গবেষনা সম্পাদক নুরুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক নাজমুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াস খান, সিটি বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, স্টেট বিএনপির সিনিয়র সহসভাপতি খালেক আকন্দ, ওমর ফারুক, ফকরুল ইসলাম, মনিরুল ইসলাম খোকা, সফিকুল ইসলাম, মোঃ সুজন, আব্দুল মান্নান, কামাল উদ্দিন, মোঃ মান্নান, ইঞ্জিনিয়ার নুরুল হক, কামাল উদ্দিন, মোঃ আলাউদ্দিন, মোঃ মাহফুজ, আজিজুর রহমান সহ অনেকে। উল্লেখ থাকে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংবর্ধনা অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ইতিমধ্যে নিউইয়র্কে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ফুলটন স্ট্রিট ও ওজন পার্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে খন্ড খন্ড কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ বর্তমানে ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী দু:শাসনের চিত্র তুলে ধরে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজ দেশ ও জাতি ঐক্যবদ্ধ। গত সাধারণ নির্বাচনে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান, আরাফাত রহমান কোকো সহ বিএনপির হাজার হাজার কর্মীদের উপর মিথ্যা ষড়যন্ত্রমূলক সাজানো মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। মিথ্যা মামলা দিয়ে দলের সিনিয়র নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, এহসানুল হক মিলন সহ অনেক নেতাকে কারাগারে বন্দি করে রেখেছেন। নেতৃবৃন্দ আরো বলেন যে, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের সাজানো নির্বাচন বাংলাদেশের জনগণ কখনো মেনে নেয় নাই। তাই নেতৃবৃন্দ দেশে গণতন্ত্র উত্তরন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মর্ধবর্তী নির্বাচনের দাবী জানান। নেতৃবৃন্দ দেশে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, মৌলিক ও মানবাধিকার অধিকার লঙ্ঘন, চোরাচালান, খুন, গুম, নারি নির্যাতন, হামলা, মামলা, টেন্ডারবাজী, শিক্ষাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি, এবং প্রশাসন দলীয় করন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ, স্বজনপ্রীতি সহ সারাদেশে অরাজকতা সৃষ্টির তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ ১/১১ এর পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরকে একটি গুরুত্বপূর্ণ সফর বলে অবিহিত করেন। বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে আসলে তাকে অভিনন্দন জানানো এবং তার সফর ও সংবর্ধনা অনুষ্ঠানটি সফল করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তি 

 

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV