নিউইয়র্কের ব্রঙ্কসে শিগগির চালু হচ্ছে খলিল পার্টি সেন্টার, ভিন্ন আমেজে ইফতার আয়োজন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ শিগগির একটি পার্টি সেন্টার চালু করতে যাচ্ছে। খলিল হালাল চাইনিজের পর খলিল বিরিয়ানী হাউজ একই ব্যবস্থাপনায় আগামী মাস থেকে চালু করতে যাচ্ছে খলিল পার্টি সেন্টার। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬২ মেগ্গ্র এভিনিউর খলিল হালাল চাইনিজের নীচে সুপরিসর স্থানে হচ্ছে এ পার্টি সেন্টারটি। ইতোমধ্যে ইফতার পার্টিরও বুকিং নেয়া শুরু হয়েছে নতুন পার্টি সেন্টারে।
খলিল বিরিয়ানী হাউজ অ্যান্ড খলিল হালাল চাইনিজের কর্ণধার মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় খলিল পার্টি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। শিগগির এ পার্টি সেন্টার উদ্বোধন হবে।
তিনি জানান, ঘরোয়া নিরিবিলি পরিবেশের নতুন এই পার্টি সেন্টারে এক সঙ্গে প্রায় ৮০ জন লোক বসে খেতে পারবেন কিংবা যে কোন অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে।
শেফ খলিলুর রহমান জানান, সম্মানিত গ্রাহকদের চাহিদার প্রতি লক্ষ রেখে খলিল হালাল চাইনিজের পাশের দোকানটি ক্রয় করে দু’টো বেসমেন্ট একত্রিত করে তৈরী হচ্ছে এই পার্টি সেন্টার। পাশাপশি চাইনিজ রেষ্টুরেন্টটিও এক্সটেনশান হচ্ছে। এর ফলে বর্ধিত খলিল হালাল চাইনিজ এবং পার্টি সেন্টার মিলিয়ে দুই শতাধিক অতিথি বসার ব্যবস্থা থাকবে।
বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ইতোমধ্যে নতুন পার্টি সেন্টারে ইফতার পার্টির বুকিং নেয়া শুরু হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সুলভ মূল্যে ইফতার পার্টির বুকিং নেয়া হচ্ছে। উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। ইতোমধ্যে রোজার প্রথম কয়েকদিনের বুকিংও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। দেশীয় এবং চাইনিজ খাবারের ভিন্ন স্বাদের ইফতার পরিবেশিত হবে পার্টি আয়োজনে।
খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’র সনদপ্রাপ্ত মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ভিন্ন আমেজে ইফতার আয়োজন থাকবে খলিল বিরিয়ানী হাউজ ও খলিল হালাল চাইনিজে। রোজাদারদের পছন্দের রকমারি সব ইফতার সামগ্রী তৈরী করবে তারা। থাকবে ইফতারির প্যাকেজ ডিল। সুলভ মূল্যে ১০/১২টি আইটেম। ইফতার সামগ্রীর মধ্যে থাকবে ছোলা বুট, মুড়ি, চপ, বড়া, জিলেপি, দই, কাবাব, স্যুপ, শাহি হালিম, বিরিয়ানী, ভূনা খিচুড়ী ইত্যাদি। শেফ খলিলুর রহমান তার সব আয়োজনেই প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন। যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected], ওয়েব সাইট : http://www.khalilbiryani.com

- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’