কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাঁটু গেড়ে কথা বলছেন চেয়ারে বসা নাগরিকের সঙ্গে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মনে করেন, একজন নাগরিক সবসময় সম্মানিত। এমনকি প্রধানমন্ত্রীর চেয়েও। আর তাই একজন নাগরিকের পায়ের কাছে বসে প্রধানমন্ত্রীও তার খোঁজ খবর নিতে পারেন।
কেউ টেরও পায়নি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাজধানী থেকে স্কারবোরো এসেছিলেন। টেলিভিশনের খবর জানিয়েছে, মেয়র জন টরিকে সাথে নিয়ে তিনি কমিউনিটি হাউজিংয়ের উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশি কমিউনিটির নেতা, লিবারেল পার্টির আবুল আজাদ ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যায়, প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে মাটিতে বসে নাগরিকদের সাথে কথা বলছেন। আর নাগরিকরা বসে আছেন চেয়ারে।
প্রধানমন্ত্রীর জন্য কেউ দাঁড়াননি পর্যন্ত। পেছনের দিকে একটি চেয়ারে বসে আছেন স্কারবোরো সাউথওয়েস্টের এমপি এবং মন্ত্রী বিল ব্লেয়ার। প্রধানমন্ত্রী ফ্লোরে হাঁটু গেড়ে বসে কথা বলছেন, আর স্থানীয় এমপি পেছনে বসে আছেন, নাগরিকের পাশে বেঞ্চে পায়ের উপর পা তুলে বসে আছেন সিটি মেয়র। চিত্রটা ভাবতে পারেন? কিন্তু এটাই বাস্তবতা। প্রধানমন্ত্রী, এমপি, নাগরিক- আলাদা করার কোনো কারণ নেই। ফেসবুক থেকে সংগৃহীত
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’