Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ২ দিনব্যাপী বৈশাখী মেলা, গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: April 7, 2019 | 6:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ১৩ ও ১৪ এপ্রিল ২দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে । জ্যাকসন হাইটসে পিএস ৬৯ স্কুলের এই মেলায় গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা। রাফেল ড্র’তে পুরস্কার হিসেবে দেওয়া হবে নিউইয়র্ক-ঢাকা রিটার্ন টিকিট। প্রবেশ মূল্য ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই মেলায় খাবার-পোশাক-গহনার স্টলসহ মোট ৩০টি স্টল থাকবে।
বৈশাখ উদযাপন কমিটির সমš^য়ক ও মেলার পরিকল্পনাকারি তোফাজ্জল লিটন জানান,
বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। যে দর্শকগণ সুন্দর বাঙালি পোশাকে সেজে
মেলায় আসবেন তাদের জন্য আমরা ১০টি পুরস্কারের ব্যাবস্থা করেছি এক প্রতিযোগীতার মাধ্যমে। রাফে শিশু থেকে বৃদ্ধ যে কেউ এ প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবেন। প্রতিদিন থাকবে মেহেদী ও আলপনা অংকন। ধামাইল গান, পুথি পাঠ, পুতুল নাচ এবং কবি গানের আসর ও মিলনায়তানের ভেতরে-বাহিরে সাজ-সজ্জার মাধ্যমে আমরা নিউইয়র্কে মানুষদের নিয়ে যাবো আবহমান বাংলায়।
তোফাজ্জল লিটন আরো জানান, ১৩এপ্রিল বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে চন্দ্রা ব্যানাজীর পরিকল্পনা ও নির্দেশনায় নৃত্যাঞ্জলি নিউইয়র্ক পরিবেশন করেবে বৈশাখে বসন্তের রেশ শিরোনামের নৃত্যালেখ্য। অংশগ্রহণ করছে নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দ পরিবেশন করবে বৈশাখে আইসো বন্ধু এবং রঞ্জনী ইঙ্ক পরিবেশন করবে বৈশাখী নৃত্যানুষ্ঠান। চারু কন্ঠ শিশু-কিশোর সংগঠন ফারজিন রাকিবা কবিরের নির্দেশনায়  পরিবেশন করবে আনন্দে বৈশাখ।
তোফাজ্জল লিটন আরো জানান, পৃথক শিল্পীরা গাইবেন রবীন্দ্র-নজরুল, ভাওয়াইয়া- ভাটিয়ালি, সারি ও বাউল এবং আধুনিক গান, কবে চর্চাপদ থেকে আধুনিক যুগের কবিতা আবৃত্তি। থাকবে একক এবং দলীয় নৃত্য। মেলায় স্টল নেওয়ার জন্য যোগাযোগ করা যাবে ৩৪৭-৬৫৬-৫১০৬, ৩৪৭-৬০৫-০৫৯৩, ৩৪৭-২৭৯-৩৪৯৮ এই নম্বরে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV