নতুন নিয়মে মার্কিন এইচ১বি ভিসা, ৫ দিনে কোটা পূরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিদেশি কর্মী নিয়োগ কমাতে ‘এইচ১বি’ (কাজের ভিসা) ভিসার শর্তাবলী পরিবর্তন নিয়ে বেশ টানাপড়েনের ভেতরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও এ ভিসা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বদল এনেছেন তিনি। এ পর্যায়ে মার্কিন কংগ্রেসে ৬৫ হাজার বিদেশি কর্মীকে এ ভিসা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সেখানেও আমেরিকান ভিসা প্রত্যাশীদের জন্য আশাবাঞ্জক কোনো খবর নেই।
গত শুক্রবার মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর জানায়, মার্কিন কংগ্রেস অনুমোদিত ৬৫ হাজার বিদেশিকে এইচ১বি ভিসা দেওয়ার যে সর্বোচ্চসীমা নির্ধারণ করা হয়েছিল, ২০২০ আর্থিক বছরের সেই কোটা পূরণ হয়ে গেছে। তাও এই ভিসার আবেদন গ্রহণ শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যেই।
এইচ১বি ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অভিবাসনের অনুমতি দেওয়া হয় না। এটি মূলত কাজের ভিসা। আমেরিকার বিভিন্ন সংস্থা এই ভিসার সাহায্যে বিদেশি কর্মীদের নিয়োগ করে থাকেন। প্রযুক্তিগত ক্ষেত্রে এই ভিসার ব্যবহার খুব বেশি। প্রযুক্তি-সংস্থাগুলো প্রতি বছর এই ভিসার মাধ্যমে হাজার হাজার বিদেশি তাদের দেশে নিয়ে থাকেন। আর এই গোটা বিষয়টি দেখাশোনা করে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর।
শুক্রবার তারা জানিয়েছে, অসংখ্য আবেদন জমা পড়েছে তাদের দপ্তরে। সর্বোচ্চ ৬৫ হাজার এইচ১বি ভিসা তারা দিতে পারে। ২০২০ আর্থিক বছরের জন্য সেই সীমা ছুঁয়ে ফেলেছে দপ্তর। ২০২০ আর্থিক বছর শুরু হচ্ছে ২০১৯ সালের ১ অক্টোবর থেকে। তার জন্য গত ১ এপ্রিল থেকে আবেদন জমা পড়তে শুরু করেছে। পাঁচ দিনে সর্বোচ্চসীমা ছুঁয়ে ফেলেছে বলে জানালেও ঠিক কত সংখ্যক আবেদন জমা পড়েছে, তা জানায়নি তারা। যে সমস্ত আবেদন বাতিল করা হবে, তাদের থেকে নেওয়া ২০১৮ সালে ১ লাখ ৯৯ হাজার আবেদন জমা পড়েছিল।
২০১৭ সালে প্রথম পাঁচ দিনেই জমা পড়েছিল ২ লাখ ৩৬ হাজার আবেদন। ২০১৬ সালে ২ লাখ ৩২ হাজার আবেদন এসেছিল। তবে নয়া নিয়ম চালু হওয়ার পরে এ বছরই প্রথম এইচ১বি ভিসার আবেদন জমা পড়ল। নতুন নিয়মে যারা কোনো মার্কিন প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর করেছেন, তাদের আগে সুযোগ দেওয়া হবে। এ ছাড়াও ছোটখাটো কিছু বদল করা হয়েছে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দফতরের ডিরেক্টর এল ফ্রান্সিস সিসনা একটি বিবৃতি দিয়ে বলেন, ‘এই সাধারণ কিন্তু কার্যকরী বদলগুলোয় মার্কিন সংস্থাগুলোই উপকৃত হবে। এমন বহু সংস্থাই আছে, যারা আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা করা বিদেশি কর্মী নিয়োগ করতে চায়। নতুন নিয়মে তাদের কর্মী-বাছাইয়ে সুবিধা হবে।’ dainikamadershomoy
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’