Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: April 8, 2019 | 8:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টজেন নিয়েলসেন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে অভিবাসী ইস্যুতে তার ছিল তিক্ত মতবিরোধ। ফলে দেড় বছরের ক্ষমতা থেকে ইস্তফা দিলেন তিনি। অবশ্য তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত অভিবাসন নীতির বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তিনি। বিবিসি, রয়টার্স।

প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন, সাময়িকভাবে ক্রিস্টজেনের স্থলাভিষিক্ত হচ্ছেন কেভিন ম্যাকালিনান। কেভিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কমিশনার পদে নিযুক্ত ছিলেন।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে কাজ করাকে ‘সম্মানজনক’ বলে জানিয়েছেন ক্রিস্টজেন। তবে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমি যখন যোগদান করেছিলাম তখন থেকে যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি সুরক্ষিত।

ট্রাম্পের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সফরের কয়েক দিনের মাথায় নিয়েলসন পদত্যাগ করলেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের ঠেকাতে ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ক্রিস্টজেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে ক্রিস্টজেনের সম্পর্কের অবনতি ঘটছিল।

২০১৭ সালের জানুয়ারিতে সাবেক হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলির স্থলাভিষিক্ত হন তিনি। নেইলসেনের বিদায় নেয়ার কথা প্রথম প্রকাশ করে সিবিএস নিউজ। তিনি ২০১৭ সালের ডিসেম্বর থেকে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV