নাইজেরিয়ার ʿকাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’য় বাংলাদেশ’র শ্রেষ্ঠ বিদেশী অংশগ্রহণকারীর পুরস্কার লাভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন প্রথম বারের মত কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (Kaduna International Trade Fair)-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ২৯ মার্চ ২০১৯ তারিখে নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. ওকেইচুকু এনিআনা এনিলেমা (Dr. Okechukwu Enyinna Enelema) মেলায় ৪০তম বার্ষিক আয়োজন (২৯ মার্চ-৭ এপ্রিল ২০১৯)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার জনাব মো: শামীম আহসান,এনডিসি ছাড়াও অন্যান্য দেশের কূটনীতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের ʿঅর্থনৈতিক কূটনীতি’-কে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশন এর ষ্টলে তার নিজস্ব সংগ্রহের নানাবিধ রপ্তানী পণ্য স্থান পায়। সমাপনী দিনে (৭ এপ্রিল ২০১৯) মেলার পরিচালনা কমিটি কর্তৃক বাংলাদেশ ষ্টলকে ʿশ্রেষ্ঠ বিদেশী অংশগ্রহণকারী’ (Best Foreign Participant) হিসেবে ক্রেষ্ট প্রদান করেন বাণিজ্য মেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব আবিদু ইয়াজিদ ওওএন (Mr. Abidu Yazid, OON) ।

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ ষ্টলে তৈরী পোশাক ও নীটওয়্যার, সিরামিক, ঔষধ, হস্তশিল্প, প্লাষ্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরী বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, বিবিধ মসলা, আচার, শুকনো খাবার, পার্ল, নকশী কাঁথা ইত্যাদি স্থান পায়। প্রতিদিন মেলায় ছিল উপচে পড়া ভীড়। কাদুনা অঙ্গরাজ্যের ডেপুটি গর্ভণর এবং কাদুনা চেম্বার এর প্রেসিডেন্টসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনের পরে বাংলাদেশ ষ্টল পরিদর্শন করেন এবং তারা বাংলাদেশের রপ্তানী পণ্যের গুন ও মানের ভূয়সী প্রশংসা করেন। রপ্তানী পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা, বাংলাদেশ এর উন্নয়ন অভিযাত্রা-র উপরে বিভিন্ন রকমের আকর্ষণীয় ব্যানার ও পোষ্টার দিয়ে ষ্টলটিকে সুসজ্জিত করা হয়। একইসাথে, প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নাইজেরিয়ায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আবুজাস্থ বাংলাদেশ হাইকমিশন রপ্তানীযোগ্য পণ্যের সম্ভার নিয়ে শীঘ্রই একটি ʿকমার্শিয়াল ডিসপ্লে সেন্টার’ (Commercial Display Centre) চালু করতে যাচ্ছে। উল্লেখ্য, ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। প্রেস রিলিজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’