আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সম্মেলনে নয়া কমিটি : সভাপতি মাওলানা সাজিদুল, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া
ইউএসএনিউজ অনলাইন.কম : যুক্তরাষ্ট্রের বাংলাদেশীদের অন্যতম ধর্মীয়-সামাজিক সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। মাওলানা সৈয়দ

সাজিদুল হককে সভাপতি এবং মাওলানা আবুল কাশেম ইয়াহইয়াকে সাধারণ সম্পাদক

করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নিউইয়র্কে ব্রঙ্কসের একটি পার্টি হলে গত ৮ এপ্রিল সোমবার অনুষ্ঠিত সম্মেলনে এ নয়া কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি, শামসুল উলামা আল্লামা ফুলতলী (রা:) এর সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। আঞ্জুমানে আল ইসলাহর যুক্তরাষ্টের বিভিন্ন স্টেটের কাউন্সিলরগণের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক, সিনিয়ার সহ সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুন নূর ও ডা. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ, কোষাধ্যক্ষ মো. মোতাহির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুন্নাতুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ কাওছার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দীন আহমদ, সহ প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, যুব কল্যাণ সম্পাদক মাওলানা রুহান উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক শাহাদাত খাঁন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নজমুদ্দীন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ মাওলানা ওহী আহমদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক আজমল আলী, অফিস সম্পাদক হাফিজ মাওলানা জুবায়ের আহমদ রাজু, কার্যকরী সদস্য হাফিজ ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা শিহাব উদ্দীন খাঁন, হাফিজ জামসেদ হোসাইন ও মাওলানা আবু জাফর সালেহ।

হাফিজ কাউসার আহমদের পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং নুরুল মামুনের নাত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে সংগঠনের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সাজিদুল হক বিগত কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। বিশ্বের সকল মুসলমান সহ বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে কাউন্সিল অধিবেশন শেষ হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








