Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ১৩-১৪ এপ্রিল বৈশাখী মেলা : উদ্বোধক মুত্তালিব বিশ্বাস, গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: April 10, 2019 | 11:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৩ ও ১৪ এপ্রিল ২দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন শেষ পর্যায়ে। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই মেলা উদ্বোধন করছেন সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস। বাঙালির সবচেয়ে বড় উৎসবে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রদূত ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি থাকছেন নিউইয়র্ক বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসা। পিএস ৬৯ স্কুলের এই মেলায় গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা। ফ্রি রাফেল ড্র’তে পুরস্কার হিসেবে দেওয়া হবে নিউইয়র্ক-ঢাকা রিটার্ন টিকিট। প্রবেশ মূল্য ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে খাবার-পোশাক-গহনার ৩০টি স্টল।


বৈশাখ উদযাপন কমিটির সমন্বয়ক ও মেলার পরিকল্পনাকারি তোফাজ্জল লিটন জানান, যে দর্শকগণ সুন্দর বাঙালি পোশাকে সেজে আসবেন তাদের জন্য আমরা ১০টি পুরস্কারের ব্যবস্থা করেছি এক প্রতিযোগীতার মাধ্যমে। শিশু থেকে বৃদ্ধ যে কেউ রাফেল ড্র’তে অংশগ্রহন করতে পারবেন। প্রতিদিন থাকবে মেহেদী ও আলপনা অংকন। ধামাইল গান, পুথি পাঠ, পুতুল নাচ এবং কবি গানের আসর ও মিলনায়তানের ভেতরে-বাহিরে সাজ-সজ্জার মাধ্যমে আমরা নিউইয়র্কে মানুষদের নিয়ে যাবো আবহমান বাংলায়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ