Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ট্রাভেল এলার্টে বাংলাদেশ অতি ঝুঁকিপূর্ণ ‘কে’ তালিকায়

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: April 10, 2019 | 2:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের ৩৫টি দেশকে মার্কিন নাগরিকদের জন্য অতি ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে ‘কে’ ক্যাটাগরিভুক্ত করেছে স্টেট ডিপার্টমেন্ট, যেখানে বাংলাদেশের নামও স্থান পেয়েছে। ৯ই এপ্রিল ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকদের ক্যাটাগরিভিত্তিক নতুন ওই ট্রাভেল এলার্ট বা ভ্রমণ সতর্কতা জারি করে। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রচারিত মিডিয়া নোটে দাবি করা হয়েছে ‘কে’ ক্যাটাগরিভূক্ত ওই সব দেশে মার্কিন নাগরিকরা ভ্রমণে গেলে ‘অপহৃত’ কিংবা ‘পণবন্দি’ হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ, অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা, প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যগত ঝুঁকিসহ কিছু সূচকের ভিত্তিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের ওপর সতর্কতা জারি করা হতো। কিন্তু এবার ‘কে’ নামক নতুন একটি সূচক যোগ করা হয়েছে- যাতে ‘অপহরণ’ ও ‘পণবন্দি’ হওয়ার আশঙ্কাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। ‘কে’ ক্যাটাগরির তালিকায় স্থান পাওয়া দেশগুলো হলোÑ আফগানিস্তান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বাংলাদেশ, বারকিনা ফাসো, ক্যামেরন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কলম্বিয়া, কঙ্গো, ইথিওপিয়া, হাইতি, ইরান, ইরাক, কেনিয়া, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালি, মেক্সিকো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ত্রিনিদাদ এন্ড টোবাগো, তুরস্ক, উগান্ডা, ইউক্রেন (রুশ নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেন), ভেনিজুয়েলা ও ইয়েমেন। স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি মতে, ওই ৩৫ দেশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্র প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এসব দেশের কনস্যুলার অফিসের সঙ্গে যোগাযোগ রাখছে মার্কিন কর্তৃপক্ষ।
নতুন কোনো তথ্য পেলে তা-ও জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, মার্কিন নিরাপত্তা সতর্কতার অতিব ঝুঁকিপুর্ণ ‘কে’ ক্যাটাগরিতে এমন এক সময় বাংলাদেশের নাম ওঠলো যখন দেশটির পররাষ্ট্র  মন্ত্রী মাইক পম্পেও’র বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন ওয়াশিংটন সফর করছেন। নতুন সতর্কবার্তা জারির একদিন আগেই তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ও দেশটির জাতীয় নিরাপত্তা উপ-প্রধানের সঙ্গে বৈঠক করেন।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV