Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ব্যবহৃত আইফোন কথা শুনে ফেলছে কিনা বা আইফোন কি গুপ্তচরবৃত্তি করছে?

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: April 11, 2019 | 6:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্যবহৃত আইফোন কথা শুনে ফেলছে কিনা বা আইফোন কি গুপ্তচরবৃত্তি করছে? আইফোন ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা দিয়েছে সংবাদমাধ্যম কোয়ার্টাজ। আইফোনের সিরি সবচেয়ে পরিচিত ডিজিটাল ব্যক্তিগত সহকারী। এটি খুব সহজেই ব্যবহারকারীর নির্দেশনা শোনে। ফলে লক করা ডিভাইসেও সহেজেই বার্তা পাঠানো অথবা কল করা যায়। প্রত্যেক ব্যবহারকারীই ‘হে সিরি’বললেই সক্রিয় হয়ে ওঠে ফোন।

তবে আইফোন ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা দিয়েছে সংবাদমাধ্যম কোয়ার্টাজ। কারণ ব্যবহৃত আইফোন কথা শুনে ফেলছে কিনা বা আইফোন কি গুপ্তচরবৃত্তি করছে?

২০১৫ সালে বাজারে ছাড়া আইফোন ৬ এস-এর পর প্রত্যেক আইফোনে সিরি সরবরাহ করছে অ্যাপল। যখন থেকে এই প্রযুক্তি ব্যবহার করে নিজের কণ্ঠ প্রদানে অ্যালার্ম সেটিং এবং আবহাওয়া কেমন জানতে পারছে ঠিক তখন থেকে এটা খারাপ উদ্দেশেও ব্যবহৃত হতে পারে।

সংবাদমাধম্য কোয়ার্টাজ খুঁজে পেয়েছে, নিজের ডিভাইস ছাড়াও সিরিকে কিছু বলার মাধ্যমে ব্যবহারকারীরা লক আইফোনে বার্তা পাঠাতে বা কল করতে পারে।

উদাহরণস্বরুপ, নিজের মোবাইলের সর্বশেষ ডায়াল করা নম্বরেও সিরিকে কিছু বলে কল করতে পারে ব্যবহারকারী। আরও বলা হয়ে থাকে, পাশের কেউ ‘হে সিরি, মাকে বার্তা পাঠাও’ এটা বললেও এটি মেসেজ লিখতে শুরু করে।

এ ক্ষেত্রে কোয়ার্টজ উল্লেখ করেছে, আদেশ সফলভাবে কার্যকর হওয়ার জন্য ডিভাইসের মালিকের অনুরুপ কণ্ঠ থাকতে হবে ওই ব্যক্তির।

গত বছর এই সিরি থাকা অনুরুপ একটি লোপোল আবিষ্কার করেছে, যখন ডিভাইস লক করা থাকে তখনও সিরি আপনার লুকিয়ে রাখা নোটিফিকেশনগুলো পড়তে পারে। এর মানে যদি অন্য কেউ সিরিকে ব্যবহারকারীর মেসেজ পড়তে বলে, যদি তারা থার্ড-পার্টি অ্যাপ যেমন ফেসবুক, স্লাক অথবা সিগনালের মাধ্যমেও পাঠিয়ে থাকে তবে সে তা উচ্চস্বরে পড়তে থাকে।

এখন পর্যন্ত এটা অস্পষ্ট আইওএস ১২ তে থাকা বাগ সংশোধন করেছে কিনা অ্যাপল। এই বাগ আইওএস ১১ তেও আবিষ্কার করা হয়েছে।

কোয়ার্টজ জানিয়েছে, তবুও যদি মনে সন্দেহ থাকে তবে ‘সিরি’ যেন আপনার কথা না শুনতে পারে। সিরিকে বন্ধ করতে হলে সেটিংস অ্যাপে যান। সেখানে গিয়ে ‘সিরি অ্যান্ড সার্চ’ বাটনে চাপ দিন। তারপর লিসেন ফর ‘হেই সিরি’ অপশনটি বন্ধ করতে হবে। এতে সিরি আর আপনার কথা শুনবে না। তবে এও বলা হয়েছে যে, আপনি যদি আজেবাজে কোনো অ্যাপ ইনস্টল করেন তবে তা ক্ষতিকর হয়ে উঠতে পারে।

সিরি আছে যেসব অ্যাপল প্রোডাক্টে : আইফোন এক্স এবং এর আগের আইফোন ৬ এস এ ফিরে যাচ্ছে, আইপ্যাডের কিছু আগের ভার্সন এবং আইপ্যাড মিনিতে, পঞ্চম জেনারেশনের আইপ্যাড টাচ, অ্যাপল টিভিতে এবং কিছু অ্যাপল ঘড়িতে।

ট্যাগ:
Situs Streaming JAV