Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: April 12, 2019 | 10:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি, ১১ এপ্রিল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উলে¬খ করেন। কনস্যুলেট এর আওতাধীন বিপূল সংখ্যক প্রবাসীদের কনস্যুলেট কর্তৃক আন্তরিকতার সাথে সেবা প্রদান এর কথা উলে¬খ করে প্রতিমন্ত্রী কনস্যুলেট এর কর্মকর্তা ও কর্মচারীগণকে প্রশংসা করেন। জনাব রাসেল কনস্যুলেট এর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবাপ্রার্থী অপেক্ষমান প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের অনেকের হাতে বাংলাদেশের পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার ডকুমেন্টস হস্তান্ত করেন। এসময় সেবাপ্রার্থী প্রবাসীরা সাম্প্রতিককালে কনস্যুলার সেবার মানের ব্যাপক উন্নতির কথা প্রতিমন্ত্রীকে জানান। এসময় তিনি তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে যে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে তা তুলে ধরেন।

উল্লেখ্য, নিউইয়র্কে ক্রীড়া ও যুব উন্নয়ন এর সাথে সম্পৃক্ত স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা এবং বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন এর নেতৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাননীয় প্রতিমন্ত্রী জাতিসংঘে ইয়ুথ ফোরাম ২০১৯ এর সম্মেলনে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV