নিউইয়র্কের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ফোবানার নাম ব্যবহার করে অনুষ্ঠান করার পাঁয়তারা চালাচ্ছে: মীর-জাকারিয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গত সপ্তাহে নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি পত্রিকায় ফোবানার আমন্ত্রণ পত্র নিয়ে ভিসার জন্য ভীড় শিরোনামে যে সংবাদটি প্রকাশ হয়েছে এর প্রতিবাদ জানিয়েছে ফোবানা চেয়ারম্যান মীর চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্যথহীন ভাষায় বলতে চাই এখন পর্যন্ত ফোবানা সম্মেলনের জন্য কোন আমন্ত্রণ পত্র আমাদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি। তাই কিসের ভিত্তিতে এই সংবাদটি পরিবেশন করা হলো আমরা সেটি জানতে চাই? যদি গণমাধ্যমের কারো কাছে ফোবানার নামে কোন চিঠি থাকে তাহলে আমাদেরকে সেটি প্রেরণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
এখানে উল্লেখ্য যে নিউইয়র্কের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ফোবানার নাম ব্যবহার করে একটি অনুষ্ঠান করার পায়তারা চালাচ্ছে এবং তারা ঢাকায় গিয়ে ফোবানার নাম ব্যবহার করে সংবাদ সম্মেলন করার অপচেষ্টা করেছিল জাতীয় প্রেসক্লাবে। সাংগঠনিক বৈধতা না থাকার কারণে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ তা বাতিল করে দিয়েছিল। সেই সময় তারা ফোবানার প্যড জালিয়াতি করে বিভিন্নজনকে ফোবানার নামে চিঠি ইস্যুর খবরও আমাদের কানে আসে। যদি সেটি সত্য হয়ে থাকে তাহলে তার প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করা হলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে ফেডারেল ট্রেডমার্ককৃত একটি ফেডারেশনের নামে বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ গণমাধ্যম ও কমিউনিটির সকল নেতৃবৃন্দের কাছে সনির্বন্ধ অনুরোধ জানিয়ে বলেন, ফোবানার মত একটি স্বনামধন্য ফেডারেশানের সুনাম রক্ষার্থে যারা এ ধরনের বেআইনি কার্যক্রম পরিচালনা করছেন এবং ফোবানার নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের জালিয়াতির আশ্রয় নিচ্ছেন তাদেরকে কমিউনিটিতে চিহ্নিত করার উদাত্ত্ব আহবান জানাচ্ছি।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি